Wednesday, September 16

রাজনীতি

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা 

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা 

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের মাঠপাড়া এলাকায় সকাল ১১ টার দিকে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে (২৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার একটি পক্ষের সঙ্গে ইমরানের পূর্ববিরোধ ছিল। বিরোধের জেরে আজ সকালে তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ওই পক্ষের লোকজন। দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে ইমরানকে হত্যা করা হয়েছে। অভিযুক্তদের আটকে কাজ শুরু করেছে পুলিশ। ...
সন্ত্রাস তারাই করে যারা জনবিচ্ছিন্ন এবং নির্বাচনে ব্যর্থ

সন্ত্রাস তারাই করে যারা জনবিচ্ছিন্ন এবং নির্বাচনে ব্যর্থ

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তার বাসভবনে ব্রিফিংকালে বলেন, বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দ্বিধাগ্রস্ত। আওয়ামী লীগ কখনও খালি মাঠে গোল দিতে চায় না, আওয়ামী লীগ চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। আইনের দৃষ্টিতে খালেদা জিয়া ও তারেক রহমান দুজনেই নির্বাচনের অযোগ্য উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, আর যার নেতৃত্বে বিএনপি সুসংগঠিত বলে মির্জা ফখরুল দাবি করেন, সেই তারেক রহমান তো দুর্নীতির বরপুত্র, দণ্ডিত পলাতক আসামি। তিনি প্রশ্ন রেখে আরও বলেন, রাজনীতি না করার শর্তে যিনি মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়েছেন, বিপদ দেখে এমন পলায়নপ্রিয় আর পলাতক আসামি কীভাবে বিএনপির নেতা হয়? আওয়ামী লীগ নাকি সন্ত্রাসী দল, বিএনপি...
শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন

শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বর্ষীয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে নিজ বাসায় ৮৩ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি।  বিএনপির সূত্র জানিয়েছে, প্রখ্যাত ছাত্রনেতা শাহ মোয়াজ্জেম হোসেন ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সরব ও সামনের সারিতে ছিলেন। তিনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিতে সক্রিয় ছিলেন। শাহ মোয়াজ্জেম হোসেন শেষ দিকে এসে বিএনপির নেতৃত্ব ও দলটির রাজনৈতিক কৌশল নিয়ে মুখর ছিলেন। তিনি দলটির স্থায়ী কমিটিতে স্থান না পাওয়ায় একাধিকবার সমালোচনাও করেছেন দলের। মুক্তিযুদ্ধের পর তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্ব...
‘যারা নিজের দেশের স্বার্থের কথাটা ভুলে যায়, তারা সমালোচনা করে কোন মুখে’

‘যারা নিজের দেশের স্বার্থের কথাটা ভুলে যায়, তারা সমালোচনা করে কোন মুখে’

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( ছবি সংগৃহিত ) সদ্য সমাপ্ত ভারত সফর নিয়ে বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ভারত সফরে দু’দেশের মধ্যে হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকসহ বিস্তারিত জানান প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাবও দেন তিনি। বিএনপির শাসনামলে ভারত সফরে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নানা সিদ্ধান্ত এবং গঙ্গার পানি নিয়ে কথা বলতে ভুলে যাওয়ার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা ভুললেও আওয়ামী লীগ ভুলে না।   শেখ হাসিনা বলেন, ‘কুশিয়ারার নদীর পানি নিয়ে যারা সমালোচনা করেছে, যে কতটুকু পানি আনলো! আমরা যে সমঝোতা স্মারকটা সই করলাম। এর ফলে পুরো সিলেট বিভাগ বিশেষ করে সিলেটের গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ বিয়ানীবাজার, কানাইঘাট, সিলেট সদর, জকিগঞ্জ উপজেলা ৫৩ হাজার ৪২০ হেক্ট...
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১২.১৮ মি‌নি‌টে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ‌বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন বলে জানিয়েছেন সাজেদা চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা বেনজির আহমেদ। সাজেদা চৌধুরীর ছেলে সাহাব আকবর চৌধুরী লাভু জানিয়েছেন, তার মা রাত ১১টা ৪০ মি‌নি‌টে মারা গেছেন। কখন, কোথায় জানাজা হবে তা সকা‌লে জানানো হবে ব‌লেও জানান তি‌নি। ১৯৫৬ সাল থেকে সাজেদা চৌধুরী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৬৯–১৯৭৫ সময়কালে তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।  মুক্তিযুদ্ধকালীন সময়ে কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন।  ১৯৭২-১৯৭৫ সময়কালে বাংল...
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসনের মি‌ডিয়া উইং সদস্য শায়রুল ক‌বির খান জানান, রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ম্যাডামের মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য তার পরিবারের পক্ষ থে‌কে আবেদন করা হ‌য়ে‌ছে শনিবার (১০ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেছি‌লেন, ‌বিএন‌পি চেয়ারপারস‌ন খা‌লেদা জিয়ার স্বজনরা আবেদন করলে নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আবারও বাড়ানো হবে।  উল্লেখ্য, খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর ৫ দফা তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। সৌরভ/১২/ডিএসই ...
জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ

জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
দেশের ৬১ জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণভবনে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। এ আসনে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি। এদিন দেশের ৬১ জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। সভা শেষে রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা হলেন- পঞ্চগড় জেলা পরিষদে আবু তোয়াবুর রহমান, ঠাকুরগাঁও সাদেক কোরাইশী, দিনাজপুরে আজিজুল ...
ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অর্ধশত আহত

ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অর্ধশত আহত

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
গতকাল রাত ১২ টায় সংঘর্ষের শুরু হয়ে আজ দুপুর ১ টায় এবং বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে প্রায় ৫০ জন। প্রত্যক্ষদর্শীদের মতে, দুই হলের ছাত্রলীগের নেতাকর্মীরা হলের মধ্যবর্তী রাস্তায় বাঁশ, গাছের ডাল, রড নিয়ে একে-অপরের দিকে তেড়ে যান। এছাড়া একে-অপরকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। পুলিশ ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে বর্তমানে সংঘর্ষ বন্ধ থাকলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে সংঘর্ষের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কুবি ছাত্রলীগ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। সারোয়ার-ইসলাম/০৭/ডিএসই ...
পুলিশ ছাড়া ১২ ঘণ্টাও আওয়ামী লীগ থাকতে পারবে না – মান্না

পুলিশ ছাড়া ১২ ঘণ্টাও আওয়ামী লীগ থাকতে পারবে না – মান্না

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না শুক্রবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে দলটিতে নতুন সদস্যর যোগদান অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ভারত সফরে কি পেয়েছেন, একটা স্মারকলিপি সই করেছেন সেগুলোর মধ্যে এক নদীর পানি বন্টন ছাড়া তো আর কিছু নাই। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, অনেকে বলেন পারছেন না তো আওয়ামী লীগের সঙ্গে। তারা তো আছেই। আওয়ামী লীগকে কি হারাতে পারবেন? আমি মনে করি আওয়ামী লীগ হেরে গেছে৷ যেই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছিল, সেই আওয়ামী লীগ মানে এখন পুলিশ লীগ। পুলিশ নাই, আওয়ামী লীগ নাই। পুলিশ ছাড়া ১২ ঘণ্টাও আওয়ামী লীগ থাকতে পারবে না। এ বিষয়ে আওয়ামী লীগ নাগরিক ঐক্যকে চ্যালেঞ্জ কররে পারে। একটা ডিভেট হতে পারে। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে মান্না আরও বলেন, আপনি বলছেন বাসায় আসেন চা খাওয়া...
‘সন্ত্রাস নির্ভরতা’ ত্যাগ করে গণতান্ত্রিক পথে আন্দোলন করুন – ওবায়দুল কাদের

‘সন্ত্রাস নির্ভরতা’ ত্যাগ করে গণতান্ত্রিক পথে আন্দোলন করুন – ওবায়দুল কাদের

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন মানেই সন্ত্রাস সৃষ্টির উসকানি ও রাজপথ দখলের নামে নৈরাজ্য সৃষ্টি। আর তাদের এই চিরায়ত আচরণ দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে সর্বদা বাধাগ্রস্ত করেছে। বৈশ্বিক সংকটে জনগণের পাশে না থেকে বরং তারা দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত আছে। তাদের অন্তর্নিহিত ফ্যাসিস্ট চরিত্র জনগণের সামনে ফুটে উঠছে এবং তারা যেকোনও উপায়ে রাষ্ট্রক্ষমতা দখলের পাঁয়তারা করছে। আর সরকারের পদত্যাগের জনবিচ্ছিন্ন দাবি করে যাচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির নিন্দা জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, তার বিবৃতি ‘মিথ্যা ও বানোয়াট অভিযোগ-নির্ভর’। আওয়ামী লীগ বিরোধী মতকে দমনে বিশ্বাস করে না দাবি করে কাদের বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা ক...