বিএনপির মহাসমাবেশকে ঘিরে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কানায় কানায় পূর্ণ
মিছিল সহ নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন
শনিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় বিএনপির ময়মনসিংহের বিভাগীয় মহাসমাবেশ শুরু হবে। তবে গতকাল রাত থেকেই নেতা-কর্মীরা দূরদূরান্ত থেকে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যেই ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীদের ঢল নেমেছে।
মহাসমাবেশ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না হয় সেই ব্যাপারে সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। গতরাত থেকে নগরীর বিভিন্ন সড়কে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। সকাল থেকে সমাবেশ স্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, বিএনপির সমাবেশকে ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু অনেক মানুষে উপস্থিতি থাকবে তাই সবার নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যাবস্থা। তবে সমাবেশে কেউ বিশৃঙ্খলা করলে বা নাশকত...









