
একটাকে বাদ দিয়ে অন্যটিকে গ্রহণ করলে ভারসাম্যে সমস্যা হতে পারে
বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি খাত তৈরি পোশাক শিল্প চীন থেকে কাঁচামাল ও কারখানার সরঞ্জাম সহজলভ্য দামে সংগ্রহ করে। আর বেশিরভাগ পণ্য যুক্তরাষ্ট্রসহ অন্যান্য ধনী দেশে রফতানি করা হয়। সম্প্রতি দেশের তৈরি পোশাক শিল্পকে চীন থেকে তুলা আমদানির ঝুঁকির বিষয়টি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে চীনের রাষ্ট্রদূত লি জিমিং তার ফেসবুক পেজে মঙ্গলবার বাংলাদেশকে সতর্ক করে একটি পোস্ট দিয়েছেন।
বিষয়টি আশংকাজনক হলেও সতর্কতার সঙ্গে ভারসাম্যমূলক নীতি গ্রহণ করে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এ ধরনের পরিস্থিতিতে প্রকাশ্যে কোনও কিছু বলার ক্ষেত্রে সতর্ক করে চীনে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মুনশি ফায়েজ আহমেদ বলেন, যেকোনও প্রকাশ্য মন্তব্য কাউকে খুশি করবে এবং কাউকে অখুশি করবে। সেজন্য প্রকাশ্য মন্তব্য পরিহার করা দরকার।
জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারসাম্য নীতির অনুসরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ এবং যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক নিয়ে ভাবনা— উভয় থেকেই বাংলাদেশের সুযোগ নেওয়ার চেষ্টা করা উচিৎ। একটাকে বাদ দিয়ে অন্যটিকে গ্রহণ করলে ভারসাম্যে সমস্যা হতে পারে।
সাথি-ইসলাম/০২/ডিএসই
