পদ্মা ব্যাকের ঋণ জালিয়াতি – এমডি সহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা
১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক
১০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে পদ্মা ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী সহ ১১ জনের বিরুদ্ধে আজ সোমবার (২৯ আগষ্ট) মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সকালে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন ওই কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনামুল হক।
মামলার এজাহার থেকে জানা যায়, আসামিরা পারস্পরিক যোগসাজশের ক্ষমতার অপব্যবহার করে ঋণ গ্রহীতার বন্ধকী করা সম্পত্তির ফোর্সড সেল ভেল্যু কম জানা সত্ত্বেও ও পূর্বে প্রদত্ত ১৪ কোটি টাকা ঋণের অতিরিক্ত আরও ১০ কোটি টাকা ৩ মাস মেয়াদী টাইম ঋণ প্রদান করেন। ওই টাকা স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ও নগদে উত্তোলণ করে উক্ত দশ কোটি টাকা আত্মসাৎ ও সহযোগিতার অভিযোগে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ ...









