ড. আকবর আলি খান ইন্তেকাল করেছেন
খ্যাতিমান অর্থনীতিবিদ ড. আকবর আলি খান
রাত ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, খ্যাতিমান অর্থনীতিবিদ ড. আকবর আলি খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তবে এখনও মরহুমের জানাজা এবং দাফনের বিষয়গুলো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।
আকবর আলি খানের ছোট ভাই কবীরউদ্দিন খান গণমাধ্যমকে জানিয়েছেন, বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
সাবেক রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান আকবর আলি খান ১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন। তিনি তার পুরো স্কুল জীবন পার করেন ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুল এ। তিনি...









