ক্যাম্পাস-ভিত্তিক বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর
আইটি উদ্যোক্তাদের উন্নয়ন ও জ্ঞানভিত্তিক অর্থনীতি ছড়িয়ে দেয়ার লক্ষ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-ভিত্তিক বিজনেস ইনকিউবেটরের যাত্রা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে চুয়েট ক্যাম্পাসে এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করেন।
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে গড়া এই আইটি বিজনেস ইনকিউবেটর শিল্প ও একাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার ও শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ জামাল ও রোজি জামালের নামে যথাক্রমে পুরুষ ও মহিলাদের জন্য দুটি পৃথক চারতলা ডরমেটরিও খুলে দেন। দুটি ভবনের মোট আয়তন ৪০ হাজার বর্গফুট এবং প্রতিটি ডরমিটরিতে ৪০...








