নতুন আইজিপিকে র্যাঙ্ক ব্যাচ পরানো হলো
পুলিশপ্রধানকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পুলিশপ্রধানকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।
র্যাবের মহাপরিচালকের দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গত ২২ সেপ্টেম্বর পুলিশপ্রধান হিসেবে নিয়োগ দেয় সরকার। ৩০ সেপ্টেম্বর পুলিশের ৩১তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে ২০২০ সালের ৮ এপ্রিল তিনি ডিজি হিসেবে দায়িত্ব পান। তার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডির প্রধান ছিলেন।
১৯৮২ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন আবদুল্লাহ আল-মামুন। ২০১৯ সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজি...









