Wednesday, July 29

জনপ্রশাসনে অভিযোগ তদন্ত ও নিষ্পত্তিতে দীর্ঘ সময়ক্ষেপণ

সংগৃহিত

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে ঘুষ, দুর্নীতি, অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার, অবৈধ ও অনৈতিক কার্যকলাপ ও স্বেচ্চাচারিতার অভিযোগে গত ১০ মাসে অভিযোগ আসে ৯৩৬টি। চিঠিতে ও অনলাইনে এসব অভিযোগ আসে। এরমধ্যে জানুয়ারি মাসে অভিযোগ আসে ৪৯টি। ফেব্রুয়ারি মাসে ১২৪টি, মার্চে ৯৯টি, এপ্রিলে ৮৪টি, মে মাসে ৮৪টি, জুনে ১৩৪টি, জুলাইয়ে ৭৩টি, আগস্টে ১০৪টি, সেপ্টেম্বরে ৯৬টি এবং অক্টোবরে ৮৯টি অভিযোগ আসে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

তবে অভিযোগের শতভাগ নিষ্পত্তি করা হয় বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থার কেন্দ্র হিসেবে জনপ্রশাসনে আসা অভিযোগগুলোর শতভাগই নিষ্পত্তি করা হয়ে থাকে। যার বিরুদ্ধে অভিযোগ, তিনি যেই মন্ত্রণালয়ে বা দফতরে কাজ করেন সেখানে অভিযোগের সঙ্গে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। কোনও অভিযোগই জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফেলে রাখা হয় না। পরবর্তীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতর প্রাথমিক তদন্ত শেষে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে থাকে।

তবে অভিযোগ আছে, সরকারি প্রশাসনের অভিযোগ প্রতিকার ব্যবস্থার কেন্দ্র হিসেবে এখানে কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আসলেও, দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতর থেকে। ফলে সেসব অভিযোগ তদন্ত ও নিষ্পত্তিতে সময়ক্ষেপন চলে বছরের পর বছর।

রাসেল/২১/ডিএসই