Wednesday, September 16

জাতীয়

মন্ত্রিপরিষদ সচিব দায়িত্ব গ্রহণ করেছেন

মন্ত্রিপরিষদ সচিব দায়িত্ব গ্রহণ করেছেন

জাতীয়, প্রচ্ছদ
মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার রবিবার ১৮ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব কবির বিন আনোয়ার দায়িত্ব গ্রহণ করেছেন। জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালেই তিনি আগের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। তবে সেদিন তিনি দাফতরিক কাজে যোগ দেননি। আজ সকাল সোয়া ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে তিনি কার্যক্রম শুরু করেছেন। এদিন সকাল থেকেই বিভিন্ন দফতর ও বিভাগের সচিব, যুগ্মসচিবসহ অন্যান্য কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।  প্রসঙ্গত, বিসিএস (প্রশাসন) ক্যাডারের সপ্তম ব্যাচের কবির বিন আনোয়ার এর আগে পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১১ ডিসেম্বর (রবিবার) তাকে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।   তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে বাং...
বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’

বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সই করা এক আমন্ত্রণ পত্রে জানানো হয়, আগামীকাল সোমবার (১৯ ডিসেম্বর) হোটেল দ্য ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে 'রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা' ঘোষণা করা হবে। শনিবার (১৭ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আগামী ১৯ ডিসেম্বর বিএনপির পক্ষে থেকে রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্টজন, সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে। রূপরেখাতে বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যেসব দল আন্দোলন করবে, বিএনপি ক্ষমতায় গেলে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে। সেই সরকারকে নিয়ে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ দফাগুলো বাস্তবায়ন করবে। রুপম-ইসল...
আওয়ামী লীগই দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে – প্রধানমন্ত্রী

আওয়ামী লীগই দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে – প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : পিএমও প্রেস উইং আজ (শনিবার) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান দেশে গুম-খুনের সংস্কৃতি চালু করেছিল। আওয়ামী লীগই একমাত্র দল, যারা দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে।  শেখ হাসিনা বলেন, বিএনপিসহ মিলিটারি ডিক্টেটরদের হাত ধরে যেসব দল তৈরি হয়েছে সেগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নেই। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ উপমহাদেশের সবচেয়ে প্রাচীন দল। দলটি প্রতিষ্ঠিত হয়েছিল দেশের মানুষকে শোষণ-বঞ্চনার হাত থেকে রক্ষা করার লক্ষ্য নিয়ে। আর যাদের জন্ম হয়েছে অবৈধভাবে, ক্ষমতা দখল করে, মার্শাল ল’-এর মধ্য দিয়ে তারা আমাদের গণতন্ত্রের ছবক দেয়, পরামর্শ দেয়। তারা নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। মার্শাল ল’ দিয়ে, সারা রাত কারফিউ ...
গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক চলছে

গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক চলছে

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বৈঠকে বসেছে আওয়ামী লীগের জাতীয় কমিটি আজ শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় গণভবনে ২২তম জাতীয় কাউন্সিল সামনে রেখে বৈঠকে বসেছে আওয়ামী লীগের জাতীয় কমিটি। এতে সভাপতিত্ব করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় কমিটির বৈঠকেই দলের জাতীয় সম্মেলনের বাজেট অনুমোদন করা হয়। জাতীয় সম্মেলনে পাস করানোর জন্য দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের খসড়া নিয়েও জাতীয় কমিটিতে আলোচনা হয়। এছাড়াও সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং শুদ্ধি অভিযান সম্পর্কে ধারণা দেওয়া হতে পারে বৈঠকে। আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সংখ্যা ১৮০ জন। বছরে অন্তত একবার জাতীয় কমিটির সভা করার কথা বলা হয়েছে গঠনতন্ত্রে। তবে সভাপতি চাইলে একাধিকবারও করতে পারেন।  আশরাফুল-করিম/৩২/ডিএসই ...
গ্রেফতারকৃত জামাতের আমিরের নেতৃত্বে জংগী সংগঠনে কিলিং স্কোয়াড

গ্রেফতারকৃত জামাতের আমিরের নেতৃত্বে জংগী সংগঠনে কিলিং স্কোয়াড

জাতীয়, প্রচ্ছদ
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজারবাগে এক অনুষ্ঠান শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক বলেছেন, নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার নেতৃত্বে জঙ্গিদের একটি কিলিং স্কোয়াড গড়ে তোলা হয়েছে। যাদের সঙ্গে স্বাধীনতা বিরোধীচক্র সরাসরি জড়িত। তারা যেন নাশকতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশের সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করে যাচ্ছে। ডিএমপি কমিশনার বলেন, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী যেভাবে এ দেশের বিরুদ্ধে তাদের দোসর নিয়ে সোচ্চার হয়েছিলো, এখনো তাদের সেই কর্মকাণ্ড অব্যাহত আছে। তারই অংশ হিসেবে তারা দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে নিষিদ্ধ এ জঙ্গি সংগঠনের নেতৃত্বে জামায়াতের গ্রেপ্তারকৃত আমির ডা. শফিকুর রহমান ও তার ছেলে। তারাই এই কিলিং স্কোয়াড গড়ে তু...
একাত্তরের খুনি, পঁচাত্তরের খুনিদের বিরুদ্ধে খেলা হবে

একাত্তরের খুনি, পঁচাত্তরের খুনিদের বিরুদ্ধে খেলা হবে

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
রাজধানীতে বিজয় শোভাযাত্রা শুরুর আগে বিএনপি-জামায়াত অরাজকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, অভিযোগ করে আওয়ামী লীগের নেতারা দল দুটিকে রাজপথে মোকাবিলার অঙ্গীকার করেছেন। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তারা। বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশন প্রাঙ্গণে বিজয় শোভাযাত্রা শুরুর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘খুনিদের বিরুদ্ধে খেলা হবে। একাত্তরের খুনি, পঁচাত্তরের খুনিদের বিরুদ্ধে খেলা হবে। খুনিদের আমরা পরাজিত করব। সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে হবে। খেলা হবে, খেলা হবে। প্রস্তুত হয়ে যান।’ দলের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ মানুষ অন্নের নিশ্চয়তা পেয়েছে, বস্ত্রের নিশ্চয়তা পেয়েছে। তারা বাসস্থান পেয়েছে। শিক্ষা-চিকিৎসা প...
গণতন্ত্র মঞ্চের আন্দোলনের কর্মসূচী ঘোষনা

গণতন্ত্র মঞ্চের আন্দোলনের কর্মসূচী ঘোষনা

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চ শনিবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য গণমিছিল ও সমাবেশ পালনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, গণতন্ত্র মঞ্চ অতীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেছে। তাই ঢাকায় কেন্দ্রীয়ভাবে আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করব এবং এখান থেকে গণমিছিল শুরু করব। সরকার পতনের দাবিতে লাগাতার কর্মসূচি দেবেন কি না— এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, এখন পর্যন্ত লাগাতার কর্মসূচিতে আন্দোলনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। পরবর্তী কর্মসূচি যথাসময়ে জানানো হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্ব...
আকাশপথে সক্ষমতা বাড়াতে পুলিশের দুটি হেলিকপ্টার আসছে

আকাশপথে সক্ষমতা বাড়াতে পুলিশের দুটি হেলিকপ্টার আসছে

জাতীয়, প্রচ্ছদ
আকাশপথে সক্ষমতা বাড়ানো হয়েছে - স্বরাষ্ট্র মন্ত্রী শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীমান্ত এলাকায় বিচ্ছিন্নতাবাদ ও জঙ্গি তৎপরতার জন্য টহল বাড়াতে আকাশপথে সক্ষমতা বাড়ানো হয়েছে। বিজিবির দুটি হেলিকপ্টার আছে, পুলিশের দুটি হেলিকপ্টার আসছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় কতগুলো বর্ডার লাইন আছে, অত্যন্ত দুর্গম। পায়ে হাঁটা ছাড়া সেখানে যাওয়ার উপায় নেই। প্রধানমন্ত্রী বিজিবিকে দুটি হেলিকপ্টার দিয়েছেন। সেগুলো দিয়ে সীমান্ত রক্ষা করে চলেছি। ফারদিন ইস্যুতে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফারদিনের মৃত্যুর ঘটনা র‍্যাব-ডিবি সুন্দর করে বিশ্লেষণ করে বলেছে। তাদের ওপর আস্থা রাখুন। জঙ্গিবাদ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা বিশ্বেই জঙ্গ...
রাজধানীসহ সারা দেশে বিজয় দিবস উদযাপিত

রাজধানীসহ সারা দেশে বিজয় দিবস উদযাপিত

জাতীয়, প্রচ্ছদ
বিজয় দিবস উদযাপিত নয় মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। রাজধানী ঢাকাসহ সারা দেশে এবং বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে দিবসটি উদযাপিত হয়েছে। ভোরের সূর্য ওঠার আগেই ফুল, মাথায় বিজয় দিবস লেখা ব্যান্ড, জাতীয় পতাকা নিয়ে স্মৃতিসৌধে নেমেছিল জনতার ঢল। বিনম্র চিত্তে সমগ্র জাতি ৩০ লাখ শহিদকে আরও একবার জানিয়ে দিল, ‘আমরা তোমাদের ভুলব না।’ দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। জাতীয় প্যারেড গ্রাউন্ডে ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৬ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে স্মৃতিস্তম্ভের বেদিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শুরু হয় শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। পরে শেখ হাসিন...
স্বাধীনতা দিবসে  রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপি

স্বাধীনতা দিবসে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপি

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন হাতে বিএনপির শুক্রবার বিকাল ৩টায় লাল সবুজ পতাকা, রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন হাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকীতে রাজধানীতে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলো। বিএনপির র‍্যালি ঘিরে নয়া পল্টন, কাকরাইল, বিজয়নগর সড়ক, শান্তিনগর ও মালিবাগের সড়কে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। মালিবাগ মোড়ে ব্যারিকেড বসায় পুলিশ। বিএনপির শোভাযাত্রার প্রথম সারিতে ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা। এরপর মহিলা দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জাসাস, মৎস্যজীবী দল, তাঁতী দল, শ্রমিক দল, যুব দল ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড তুলে ধরে তারা মিছিলে অংশ নেন। বিএন...