
সোহরাওয়ার্দী উদ্যানে সাধারণ সম্পদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
শনিবার (২২ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে সাধারণ সম্পদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, এবারের জাতীয় সম্মেলনে দলের কার্যনির্বাহী সংসদে (কেন্দ্রীয় কমিটি) বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না তবে জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত সম্মেলনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে মঞ্চ ও সম্মেলন ভেন্যু ঘুরে দেখেন ওবায়দুল কাদের।
দলের সাধারণ সম্পাদক পদে আপনি আবারও থাকছেন কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সভাপতি আমাদের অপরিহার্য, যিনি সভাপতি আছেন তিনি আমাদের ঐক্যের প্রতীক। কাউন্সিলরদের একজনকেও খুঁজে পাওয়া যাবে না যে, তাকে সমর্থন করবে না। কাজেই এই নিয়ে কোনো প্রশ্ন নেই। সাধারণ সম্পাদক পদে অনেকেরই ইচ্ছা থাকতে পারে। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। আমার জানা মতে ১০ জন অন্তত প্রার্থী আছেন, যারা সাধারণ সম্পাদক হতে চান। কাজেই কে সাধারণ সম্পাদক হবেন সেটা নেত্রীর ইচ্ছা এবং কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের মতামতে এর প্রতিফলন ঘটবে। আমি এই মুহূর্তে কোন প্রেডিকশনে যেতে পারি না।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পদাক মির্জা আজম, এসএম কামাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ।
আশরাফুল-করিম/৩০/ডিএসই
