Wednesday, September 16

জাতীয়

রূপরেখা বিএনপির স্ট্যান্ডবাজি

রূপরেখা বিএনপির স্ট্যান্ডবাজি

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (সংগৃহিত) মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ২৭টি প্রস্তাব নিয়ে কথিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ উপস্থাপন বিএনপির স্ট্যান্ডবাজি। আওয়ামী লীগ নেতা বলেন, যারা রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, তারা কীভাবে সেটি মেরামত করবে। গণতন্ত্র আর মুক্তিযুদ্ধের মূল্যবোধ তো বিএনপিই ধ্বংস করেছে। তাদের হাতে রক্তের দাগ, আবার তারাই খুনিদের পুরস্কৃত করেছে। ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট থেকে ৩ নভেম্বর তারা খুনের রাজনীতি শুরু করে। ২১ আগস্ট পর্যন্ত আমাদের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। আহসান উল্লাহ মাস্টার, শাহ কিবরিয়া, খুলনার মুঞ্জুরুল ইমাম, যশোরের শামসুর রহমান, সাংবাদিকরাও তাদের হাত থেকে রক্ষা পায়নি। তাদের হাতে তো রক্তের ...
বিজিবি বিশ্বের শ্রেষ্ঠতম সীমান্তরক্ষী বাহিনী হবে – শেখ হাসিনা

বিজিবি বিশ্বের শ্রেষ্ঠতম সীমান্তরক্ষী বাহিনী হবে – শেখ হাসিনা

জাতীয়, প্রচ্ছদ
বর্ডার গার্ড বাংলাদেশ দিবস ২০২২ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী (ছবি - সংগৃহিত) আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) পিলখানাস্থ সদর দপ্তরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস ২০২২ উদযাপন অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিজিবি একদিন বিশ্বের শ্রেষ্ঠতম সীমান্তরক্ষী বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে চেয়েছিলেন। বর্তমান সরকার এ বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে পুনর্গঠন করেছে। বর্ডার গার্ড বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতা সবসময়ই অব্যাহত থাকবে। জাতির পিতার প্রত্যাশিত আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে এবং বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে বিজি...
বর্ডার গার্ড দিবস আগামীকাল

বর্ডার গার্ড দিবস আগামীকাল

জাতীয়, প্রচ্ছদ
বর্ডার গার্ড বাংলাদেশ আগামী কাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস’। দিবসটি উপলক্ষে বিজিবি’র পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। দিবসের কর্মসূচি অনুযায়ী ফজরের নামাজের পর রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে মঙ্গলবার সকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ ডিজির সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে বিজিবি’র রেজিমেন্টাল পতাকা উত্তোলন এবং সীমান্ত গৌরবে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। মঙ্গলবার সকাল ১০টায় বিজিবি সদর দফতরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্...
দেশের মধ্যে যা মেরামত, তা আওয়ামী লীগই করেছে – ওবায়দুল কাদের

দেশের মধ্যে যা মেরামত, তা আওয়ামী লীগই করেছে – ওবায়দুল কাদের

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির বৈঠক আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে আজ (সোমবার) সকালে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানতে চেয়েছেন, ২০৩০ সালের মধ্যে শুনেছিলাম ডিজিটাল বাংলাদেশের কাউন্টার ‘ভিশন ২০৩০’ বিএনপির। এটা কোথায় এখন? ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বিজয় কল্পনাও করা যায় না। জাতির সর্বশ্রেষ্ঠ বীর, যার নামে বাংলাদেশের ইতিহাসের দরজা খুলে যায় তিনি বঙ্গবন্ধু। বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এই সময় সবচেয়ে বেশি দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামনে আরও চ্যালেঞ্জ আছে, সেগুলো অতিক্রম করে এগিয়ে যেতে হবে। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যারা রাষ্ট্রকে ধ্বং...
বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ২৭ দফা উপস্থাপন

বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ২৭ দফা উপস্থাপন

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে পরপর দুই মেয়াদের বেশি কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না, সংবিধান সংস্কারে কমিশন গঠন, দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনসহ ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ২৭ দফা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতা, বিশিষ্ট নাগরিক, গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাসহ অনেকে অংশগ্রহণ নিয়েছেন। সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ওয়েস্টিনের হল পূর্ণ হয়ে যায়। পরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক এসএম ফায়েজ সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন ...
বিশ্বজিৎ হত্যার মামলার  সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

বিশ্বজিৎ হত্যার মামলার সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

জাতীয়, প্রচ্ছদ
বিশ্বজিৎ হত্যার মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি সোমবার (১৯ ডিসেম্বর) সকালে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক গণমাধ্যমকে জানান, রাজধানীর মোহাম্মদপুর থেকে আলোচিত বিশ্বজিৎ হত্যার মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি নূর আলম লিমনকে গ্রেফতার করেছে র‍্যাব। ফজলুল হক জানান, গতকাল রোববার রাতে মোহম্মদপুরের হুমায়ুন রোডে অভিযান চালায় র‍্যাব সদস্যরা। পালাতক আসামি লিমনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি তিনি স্বীকার করেছেন। এছাড়াও তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।  ২০১২ সালের  ৯ ডিসেম্বর  ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে কিছু ব্যক্তি। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় ২১ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে পুলি...
প্রকাশিত বিভিন্ন বিবৃতির আলোকে মার্কিন রাষ্ট্রদূতের মুখপাত্র

প্রকাশিত বিভিন্ন বিবৃতির আলোকে মার্কিন রাষ্ট্রদূতের মুখপাত্র

জাতীয়, প্রচ্ছদ
ঢাকাস্থ আমেরিকান দূতাবাস ১৪ ডিসেম্বর ‘মায়ের ডাক’ সংগঠনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাক্ষাৎ নিয়ে প্রকাশিত বিভিন্ন নিবন্ধ ও বিবৃতির আলোকে মুখপাত্র বলেন, মার্কিন দূতাবাস এ ধরনের বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে নিয়মিতভাবে বৈঠক করে থাকে। দূতাবাসের মুখপাত্র বলেছেন, মানবাধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কেন্দ্রবিন্দু হওয়ায় মার্কিন দূতাবাস মানবাধিকার লংঘনের সকল অভিযোগকে গুরুত্ব দিয়ে থাকে। তিনি আরও বলেন, মার্কিন দূতাবাসের সঙ্গে গত কয়েক বছরে ‘মায়ের কান্না’ থেকে কোনো যোগাযোগ করা হয়নি তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত ‘নিরাপত্তার কারণে’ ১৪ ডিসেম্বর মায়ের ডাক -এর তার পূর্বনির্ধারিত বৈঠক শেষ করেন। তিনি ই-মেইলে জানান, আমরা বিষয়টি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেছি।   ১৫ ডিসেম্বর, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোম...
পু‌লি‌শের ছত্রছায়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের বিএন‌পির‌ কেন্দ্রীয় কার্যালয়ে লুটপাট

পু‌লি‌শের ছত্রছায়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের বিএন‌পির‌ কেন্দ্রীয় কার্যালয়ে লুটপাট

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বিএন‌পির‌ কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হো‌সেন বলেছেন, পু‌লি‌শের ছত্রছায়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা গত ৭ ডি‌সেম্বর বিএন‌পির‌ কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এতে ৫১ লাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে দাবি ক‌রে‌ছেন। খন্দকার মোশাররফ বলেন, ‘গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশে সরকারের নির্দেশে বিভিন্ন বাহিনীর যে নির্মম নিষ্ঠুরতা ও বর্বর আচরণ করেছে, দেশবাসী তা প্রত্যক্ষ করেছে। কেন্দ্রীয় কার্যালয় থেকে ল্যাপটপ, কম্পিউটার, হার্ডডিস্ক, নথিপত্র, ব্যাংকের কাগজপত্র, নগদ অর্থ লুট করা প্রকৃতপক্ষে ডাকাতি। এ ঘটনা শুধু বিজয়ের মাসকে কলঙ্কিত করেনি, গণতন্ত্র হত্যাকারী ও বারবার গণতন্ত্র হত্যায় সহায়তাকারী ক্...
সরকার পতন এত সোজা না – প্রধানমন্ত্রী

সরকার পতন এত সোজা না – প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘সরকার পতন এত সোজা না।’ প্রধানমন্ত্রী বলেন, বিজয় আমরা এনেছি বিজয়ের পতাকা সমুন্নত রাখতে হবে। যুদ্ধাপরাধীরা যাদের বিচার হয়েছে, তারা যাতে ক্ষমতায় এসে দেশ ধ্বংস করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় বিজয়ের মাসে বিএনপির আন্দোলনের ডাক দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, বিএনপি বিজয়ের মাসে বিজয় অনুষ্ঠান করবে, সেটি না করে তারা সরকার উৎখাত করবে। এতই সোজা? ‘আওয়ামী লীগ পারে, আইয়ুব খানকে আমরা উৎখাত করেছি, যুদ্ধে পরাজিত করেছি। জিয়াকে পারি নাই হাতে, কিন্তু যেখানে গিয়েছে আন্দোলন তার বিরুদ্ধে হয়েছে, এরশাদকে উৎখাত...
ঋণ খেলাপিদের মুক্তির জন্য কেন্দ্রিয় ব্যাংকের  নতুন নির্দেশনা

ঋণ খেলাপিদের মুক্তির জন্য কেন্দ্রিয় ব্যাংকের নতুন নির্দেশনা

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
কেন্দ্রিয় ব্যাংকের নতুন আদেশ জারি ‌রোববার (১৮ ডি‌সেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ‘ঋণ শ্রেণীকরণ’ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারটির সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, অশ্রেণিকৃত মেয়াদি ঋণের বিপরীতে ২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রদেয় কিস্তির ন্যূনতম ৭৫ শতাংশ ত্রৈমাসিকের শেষ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হলে ওই ঋণ বিরূপমাণে শ্রেণিকরণ করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছিল। বহির্বিশ্বে যুদ্ধাবস্থা প্রলম্বিত হওয়ায় এর দীর্ঘ মেয়াদি নেতিবাচক প্রভাবে শিল্পের উৎপাদনব্যয় বৃদ্ধি পেয়েছে। ফলে ঋণগ্রহীতাদের প্রকৃত আয় হ্রাস পেয়েছে। এ কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখা এবং ঋণগ্রহীতাদের ঋণের কিস্তি পরিশোধ সহজ করতে মেয়াদি ঋণের বিপরীতে ...