Thursday, September 3

উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) নিজেকে কী মনে করেন? : সংসদে বিরোধীদলীয় নেতা 

ছবি : জাতীয় সংসদ

সংসদ : বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্ন শুনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘স্পিকার, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি।

এই কথা নিয়ে উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) নিজেকে কী মনে করেন? শুরু থেকেই তিনি সংসদে দুঃশাসন দেখিয়েছেন। শুরু থেকেই তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দিচ্ছেন। আমরা তার ছাত্র হিসেবে এখানে আসি নাই। উনি শিক্ষক হলে তিনি ইউনিভার্সিটি খুলুন, সেখানে উনি বক্তব্য দিতে পারবেন। এটা ফ্যাসিবাদের সংস্কৃতি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানিয়ে তাকে দুঃখপ্রকাশ করার আহ্বান জানিয়েছেন

এর পরেই সংসদে হট্টগোল শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানানো হয় বিরোধীদলের পক্ষ থেকে।

রেজা-২৬/ডিএসই-৮