Wednesday, July 29

বাংলাদেশি চিকিৎসক নোবেল পুরস্কারের জন্য মনোনয়নের প্রাথমিক তালিকায়

চিকিৎসক রায়ান সাদী

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের প্রাথমিক তালিকায় এসেছে বাংলাদেশি চিকিৎসক রায়ান সাদীর নাম। যুক্তরাষ্ট্র প্রবাসী রায়ান সাদী বর্তমানে টেভোগেন বায়োর চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক শিক্ষার্থী।

শনিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আমাদের ঢাকা মেডিকেল কলেজের কে-৪০ ব্যাচের বন্ধু রায়ান সাদী এমডি, এমপিএইচ, চেয়ারম্যান ও সিইও Tevogen Bio, এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আমরা গর্বিত। সাদীর প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সাদী ও তার পরিবারের প্রতি নিরন্তর শুভকামনা।’

স্বাস্থ্য খাতে অসমতা থেকে সৃষ্ট দুর্ভোগ লাঘবের লক্ষ্যে নিয়ে টেভোগেন বায়োর যাত্রা শুরু। ক্লিনিক্যাল পর্যায়ে কোভিড-১৯, ক্যান্সার এবং অন্যান্য ভাইরাল সংক্রমণের জন্য ‘টি সেল ইমিউনোথেরাপি’ উদ্ভাবন নিয়ে কাজ করছে এই প্রতিষ্ঠান।

রাসেল/৩১/ডিএসই