
সেপ্টেম্বরে দেশের সীমান্তসহ অন্যান্য এলাকায় অভিযান
রোববার (২ অক্টোবর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরে দেশের সীমান্তসহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে ১২১ কোটি পাঁচ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তিনি বলেন, জব্দ মাদকের মধ্যে রয়েছে আট লাখ ৩১ হাজার ৫৯৪ ইয়াবা, তিন কেজি ১৪১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১৯ হাজার ৭৯৭ বোতল ফেনসিডিল, ১৫ হাজার ২০২ বোতল বিদেশি মদ, ৭৯৫ লিটার বাংলা মদ, দুই হাজার ৬৮০ ক্যান বিয়ার, দুই হাজার ২০৬ কেজি গাঁজা, দুই কেজি ১৬ গ্রাম হেরোইন, ২১ হাজার ৯৮টি ইনজেকশন, ছয় হাজার ৬২০টি ইস্কাফ সিরাপ, ৭৫৫ বোতল এমকেডিল/কফিডিল, দুই লাখ ৮৫ হাজার ২৬৭টি এনেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৯ লাখ ৬১ হাজার ৫২৪টি বিভিন্ন প্রকার ওষুধ ও ৯৭ হাজার ৩৫০টি অন্যান্য ট্যাবলেট।
অন্যান্য চোরাচালানদ্রব্যের মধ্যে রয়েছে ৩১ কেজি ৮৫১ গ্রাম সোনা, আট কেজি ৪০০ গ্রাম রুপা, এক লাখ ৮৩ হাজার ৪৭০টি প্রসাধনী সামগ্রী, এক হাজার ৬৩টি ইমিটেশন গহনা, ১৯ হাজার ৯৫৬টি শাড়ি, দুই হাজার ৯৩০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, দুই হাজার ১০৫টি তৈরিপোশাক, দুই হাজার ৩৪৭ ঘনফুট কাঠ, চার হাজার ৫০২ কেজি চাপাতা, ৪০ হাজার ৮৫০ কেজি কয়লা, ৪৯১ কেজি কীটনাশক, পাঁচটি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১০টি পিকআপ, ২৪টি সিএনজি/ইজিবাইক ও ৫৬টি মোটরসাইকেল।
সাইফুল/৩২/ডিএসই
