Wednesday, July 29

উন্নয়ন প্রকল্পের যন্ত্রণায় দিশেহারা রাজধানীবাসী

বিমানবন্দর সড়কে যানজটে অপেক্ষায় থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা

দিনের পর দিন উন্নয়ন প্রকল্পের যন্ত্রণায় দিশেহারা রাজধানীবাসী। বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) কাজে রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় বিমানবন্দর সড়কে অপেক্ষায় থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। খানাখন্দে থেমে থেমে গাড়ি চলায় অতিষ্ঠ যাত্রীরা। আবার একটু বৃষ্টি হলেই ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। মেগাসিটির এমন দশায় ক্ষুব্ধ নগরবাসী।

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২ অক্টোবর) সকালে ঢাকার মহাখালী থেকে বিমানবন্দরগামী সড়কে ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় আটকে থকে সারি সারি যানবাহন।

বিমানবন্দর সড়কে বিআরটি প্রকল্প এখনো শেষ না হওয়ায় রাস্তার সীমানা কমে গেছে। একটু বৃষ্টিতেই তৈরি হয় খানাখন্দ। যার ফলে সৃষ্টি হয় তীব্র যানজটের।

মালিবাগ-রামপুরা-বাড্ডা হয়ে এয়ারপোর্ট সড়কের পুরোটাই যানবাহনের দখলে। কিছুক্ষণ পরপর থেমে থেমে চলছে গাড়ি।

ভুক্তভোগীরা বলছেন, উন্নয়নমূলক কাজ এখন যন্ত্রণায় পরিনত হয়েছে। এসবের কারনে যানজট লেগে থেকে। তার ওপর বৃষ্টিতে যানজট আরও তীব্র হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকতে হচ্ছে। সময়মতো গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না।

সড়কের এই উন্নয়ন প্রকল্প ও বৃষ্টির কারণে তৈরি হওয়া এই যানজট থেকে রেহাই চান নগরবাসী।

রায়হানা-মুক্তার/১১/ডিএসই