Monday, November 2

Tag: সৌদি আরব

হুতি আতংকে রিয়াদে কিংডম টাওয়ার বন্ধ ঘোষনা

হুতি আতংকে রিয়াদে কিংডম টাওয়ার বন্ধ ঘোষনা

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে হুথিদের হামলা বাড়তে থাকায় রাজধানী রিয়াদের ল্যান্ডমার্ক আকাশচুম্বী ভবন কিংডম টাওয়ার রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিস ভাড়াটেদের দূর থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। এদিকে রবিবার সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেন সীমান্তের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সামরিক পাইলটের মৃত্যুর কথা জানিয়েছে। রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত ৯৯ তলা কিংডম টাওয়ার ভবনটি সব অফিসকর্মীর জন্য বাধ্যতামূলক হোম অফিস করার নির্দেশনা জারি করেছে। এএফপির দেওয়া একটি ই-মেইলে এ তথ্য মিলেছে। ভবনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, অনুগ্রহ করে জানানো যাচ্ছে, কিংডম সেন্টারের সব অফিসকর্মীর জন্য দূর থেকে কাজের ব্যবস্থা অবিলম্বে কার্যকর হয়ে বাধ্যতামূলক করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা জাারি থাকবে। কর্তৃপক্ষ আরও বলেছে, এ সময়ে অনুগ্রহ করে অফিসে আসা থেকে বিরত থাকুন। ব্যবস...
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে সৌদি আরবের জড়ানো উচিত নয় – তুরস্ক

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে সৌদি আরবের জড়ানো উচিত নয় – তুরস্ক

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের বিস্তার নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সৌদি আরবকে এই সংঘাতে জড়ানো উচিত নয়। তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভি-কে ফিদান বলেন, ইরান ও আমেরিকার চলমান সংঘাতের অংশ হিসেবে সৌদি আরবকে অন্তর্ভুক্ত করাকে আমরা মানবো না। সৌদি আরবকে এই সমীকরণের বাইরে রাখা উচিত, কারণ তারা নিজেরাও এতে জড়াতে চায় না। ইরান-সমর্থিত হুথিরা লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে বাব আল-মানদাব প্রণালি দিয়ে বের হওয়া সৌদি পতাকাবাহী তেলবাহী জাহাজে হামলা শুরু করার পর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধে সৌদি আরবও জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়েছে। একই সময়ে হুথিরা ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলকে কেন্দ্র করে হামলা চালাচ্ছে। শনিবার হুথিরা সৌদি আরবের অভ্যন্তরে অনেক গভীরে হামলা চালায়, যার মধ্যে প্রায় ৮০ লাখ মানুষের শহর ...