এই মুহূর্তে সরকারের চেয়ে প্রধানমন্ত্রী বেশি জনপ্রিয় : দেবপ্রিয় ভট্টাচার্য
বিশেষ প্রতিনিধি : সরকারের প্রথম ছয় মাসে দেশের ব্যবসা-বাণিজ্য, বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতি ও অর্থনীতির বিভিন্ন সূচক পর্যালোচনা করে ‘উৎকণ্ঠা ও উদ্বেগের জায়গাটাই’ বেশি দেখছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তার যে ব্যক্তিগত জনপ্রিয়তা আছে, সেটা দিয়ে উনি রাজনৈতিক সাহস দেখিয়ে নিজের দলের লোকজনদের ঠিক পথে পরিচালনা করতে পারবেন কি না, আমলাকে ঠিক জায়গাতে রাখতে পারবেন কি না - এটিই আমি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখি।
সোমবার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আয়োজিত এক সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ছয় মাসের সরকারের সামগ্রিক মূল্যায়নে " দিতে চাই ‘এ’, কিন্তু টানে তো ‘বি’-এর দিকে। "
তিনি আরো বলেন, এই পরিস্থিতিতে কোথাও সেই অর্থে উৎসাহিত বা উত্তেজিত হওয়ার কোনো কারণ আমরা এই মুহূর্তে দেখছি না। কোনো উন্নতি হয়নি এটা বলব না, স্থিতিশীলতা কোনোখানে নাই এটাও বলব না, কিন্তু যে ...
