সময় থাকতে হকারদের স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
ঢাকা : দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম আজ (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে বলেন, রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না।
সময় থাকতেই হকারদের স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, মতিঝিলে অফিস সময়ের পর বিকেল ৪টার পর থেকে নাইট মার্কেট চালু করা হবে। হকাররা সেখানে বসবেন। সপ্তাহে সাতদিন তাদের সব জায়গায় বসতে দিতে পারব না। এটা তাদেরও মানতে হবে।
প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান আছে উল্লেখ করে আবদুস সালাম বলেন, পর্যায়ক্রমে নগরের সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে। পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ব্যবসায়ী ও অফিস কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।
নওরিন-০৩/...

