Monday, November 2

Tag: সাইবার সিকিউরিটি

বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠন করা হচ্ছে

বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠন করা হচ্ছে

আইনশৃঙ্খলা, জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সাইবার পুলিশ ইউনিটের ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবলের একটি বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠন করা হচ্ছে। তিনি বলেন একজন অতিরিক্ত আইজিপি'র নেতৃত্বে এই ইউনিটে সিস্টেম অ্যানালিস্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ইমার্জেন্সি রেসপন্স কনসালট্যান্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ডিজাস্টার রিকভারি এক্সপার্ট, কনটেন্ট ডেভেলপার, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট, ডার্ক ওয়েব অ্যানালিস্ট, কমিউনিকেশন এক্সপার্ট ও সোশ্যাল মিডিয়া অ্যানালিস্টসহ বিভিন্ন পদ রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভাগীয় ও সদর দপ্তর পর্যায়ে একাধিক ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি থাকবেন। জেলায় পুলিশ সুপার পর্যায়ে কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। থানায় ইউনিটটির জন্য আলাদা সাব-ইন্সপেক...
কঠোর শাস্তির প্রয়োজন নেই – প্রয়োজন দ্রুত বিচার

কঠোর শাস্তির প্রয়োজন নেই – প্রয়োজন দ্রুত বিচার

প্রচ্ছদ, মুক্তমত
প্রতিটি স্ক্রিনের আড়ালে আইন রয়েছে, প্রতিটি ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে জড়িয়ে আছে দায়বদ্ধতা, আর প্রতিটি সাইবার হয়রানি বা অনলাইন নির্যাতনের ঘটনায় একজন ভুক্তভোগীর অধিকার রয়েছে - যে অধিকার কেবল অপরাধী ছদ্মনামের আড়ালে লুকিয়েছে বলে হারিয়ে যাবে না। বিষয়টি নিয়ে লিখেছেন মিশরীয় আরব প্রজাতন্ত্রের প্রতিনিধি পরিষদ (সংসদ)-এর সদস্য এবং পররাষ্ট্র সম্পর্কিত সংসদীয় কমিটিতে দায়িত্ব পালনকারী  ড. আয়াত এল-হাদ্দাদ সাইবার অপরাধের শাস্তি বাড়িয়ে কী লাভ, যদি অপরাধীর কাছে আইন পৌঁছাতেই ভুক্তভোগীকে মাসের পর মাস অপেক্ষা করতে হয়? এমন এক সময়ে, যখন একটি ক্লিকই কারও সুনাম ধ্বংস করতে, ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং হাজারো মানুষের সামনে তার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করতে পারে, তখন সাইবার অপরাধ মোকাবিলার গতি প্রচলিত অপরাধ দমনের গতির মতো হতে পারে না। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই: অপরাধী যদি মনে করে যে ত...