ছেলেকে বেঁধে রেখে সামনেই মাকে ধর্ষণ
ময়মনসিংহ : বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি শেষে ডাকাতদল ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে সামনেই তার মাকে (৩২) সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে।
এ ঘটনায় থানা পুলিশ এক জনকে আটক করেছে।
স্থানীয় সূত্র জানায়, তাহের উদ্দিনের ছেলে শরীফ (২৩), আরিফ (২১), মমিনের ছেলে ফাহিম (২২) ও মোফাজ্জলের ছেলে রাজিব (২৩), নূরুল ছেলে এনামুল (২২) এলাকায় চিহ্নিত বখাটে ও মাদকাসক্ত। এই পাঁচ জন সশস্ত্র যুবক একই এলাকার প্রবাসীর বাড়িতে প্রবেশ করে প্রবাসীর ছেলেকে ধরে ঘরের দরজার কাছেই একটি গাছে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ঘরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে বাড়ি নির্মাণের খরচ বাবদ আলমারিতে রাখা নগদ পাঁচ লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিপত্র লুটে নিয়ে ছেলের গলায় চাপাতি ধরে তার মাকে দরজার সামনে এনে স...
