সাহাবুদ্দিনের ১৮ প্লট ক্রোক এবং দুই ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ
ঢাকা : বৃহস্পতিবার (২০ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি হিসেবে ১৮ প্লট ক্রোক এবং অস্থাবর সম্পত্তি হিসেবে দুই ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত।
দুদকের আবেদনে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় মো. সাহাবুদ্দিনের নামে প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ জব্দের জন্য আদালতে আবেদন করে সংস্থাটি।
আদালতের আদেশ অনুযায়ী জব্দের আওতায় থাকা সম্পদের মধ্যে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের নামে থাকা ১৮টি প্লট রয়েছে। এছাড়া তার নামে থাকা দুটি ব্যাংক হিসাবে মোট ৩৭ হাজার টাকা রয়েছে, যা অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।
দুদক বলছে, এসব সম্পদ তার বৈধ ও ঘোষিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। অভিযোগের বিষয়ে তদন্তের অংশ হিসেবে সম্পদ...
