শরণার্থীদের যৌন শোষণের অভিযোগ : ডক্টরস উইদাউট বর্ডারস এর অর্থায়ন স্থগিত করল সুইজারল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক : মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (Médecins Sans Frontières—MSF)-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, চাদে সংস্থাটির কর্মীদের যৌন অসদাচরণের ব্যাপকতা সম্পর্কে সুইস কর্তৃপক্ষকে যথাযথভাবে অবহিত করতে তারা ব্যর্থ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সুইজারল্যান্ডের উন্নয়ন ও সহযোগিতা সংস্থা (Swiss Agency for Development and Cooperation—SDC) MSF-কে দেওয়ার জন্য নির্ধারিত ১২ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (১৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার) অর্থায়ন স্থগিত করেছে। স্থগিত করা অর্থ চলতি বছরের জন্য প্রতিশ্রুত মোট ৬২ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁর একটি কিস্তি।
জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম NZZ Am Sonntag-এর প্রতিবেদন অনুযায়ী, MSF-এর অভ্যন্তরীণ তদন্তে যৌন সহিংসতা ও শোষণ সংক্রান্ত ৫৯টি অভিযোগের তথ্য উঠে এসেছে। এসব অভিযোগের মধ্যে বিশেষভাবে প্রতিবেশী সুদান থেকে আসা শরণার্থী নারী ও অল্পবয়সী মেয়েদের সংশ্লিষ্টত...
