আমি তো শুধু একজন খাদ্য নিরাপত্তা কমিশনার – তুকারাম মুন্ধে
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালিয়ে নিম্নমানের স্বাস্থ্যবিধি ও অনিরাপদ খাবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন ৫১ বছর বয়সী রাজ্য খাদ্য নিরাপত্তা কমিশনার তুকারাম মুন্ধে।
গত কয়েক সপ্তাহে মুন্ধের নেতৃত্বে চারটি ডমিনোজ ও একটি পিৎজা হাটের শাখার খাদ্য ব্যবসার অনুমতি স্থগিত করা হয়েছে। মে মাসে মহারাষ্ট্রের খাদ্য নিরাপত্তা প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি ক্রিকেট ক্লাব, হোটেল ও নামী রেস্তোরাঁসহ ৩ হাজারের বেশি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন।
মুম্বাইয়ের এক বিচারক মুন্ধের বিরুদ্ধে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর বেছে বেছে কঠোর ব্যবস্থা নেওয়ার অভিযোগ তুলে আদালতের ক্যান্টিনও পরীক্ষা করা হয়েছে কি না জানতে চেয়েছিলেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই তার দল সেখানে পরিদর্শনে যায় এবং লাইসেন্স ...
