Monday, November 2

Tag: বাংলা কিউআর

বাংলা কিউআরভিত্তিক পিটুপি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক পিটুপি লেনদেন সেবা চালু

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : রোববার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে আজ থেকে চালু হয়েছে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি লেনদেন সেবা। এর মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে সহজে, দ্রুত ও নিরাপদে অর্থ পাঠাতে পারবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সেবায় অর্থ পাঠানোর সময় প্রাপকের মোবাইল নম্বর বা হিসাব নম্বর আলাদাভাবে টাইপ করার প্রয়োজন হবে না। প্রাপকের কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের মাধ্যমে লেনদেন সম্পন্ন করা যাবে। ফলে ব্যক্তিপর্যায়ে ডিজিটাল অর্থ স্থানান্তর আরও সহজ ও সুবিধাজনক হবে। বাংলা কিউআর-এর পিটুপি সেবা দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ওপর নির্ভরতা কমাতে এবং ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে সহায়ক হবে। এ উদ্যোগ দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি ক...
বাংলা কিউআর ব্যবহার করে অন্যজনের হিসাবে টাকা পাঠানো যাবে

বাংলা কিউআর ব্যবহার করে অন্যজনের হিসাবে টাকা পাঠানো যাবে

অর্থ-বাণিজ্য, প্রচ্ছদ
ঢাকা : আগামী ১ নভেম্বর থেকে শুধু দোকান বা প্রতিষ্ঠানে পণ্য ও সেবার মূল্য পরিশোধ নয়, ‘বাংলা কিউআর’ ব্যবহার করে সরাসরি একজনের ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেট থেকে অন্যজনের হিসাবে টাকা পাঠানো যাবে। তাছাড়া আন্ত:ব্যাংক লেনদেনে কোনো চার্জ লাগবে না। ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও সবার নাগালের মধ্যে আনতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সুবিধা চালু করার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরকে (পিএসও) প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩১ অক্টোবরের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মোবাইল অ্যাপে কিউআর তৈরি, স্ক্যান এবং গ্যালারি থেকে কিউআর কোডের ছবি আপলোডের সুবিধা যুক্ত করত...