Thursday, September 3

Tag: বদলী-পদায়ন

প্রশাসনের তিন কর্মকর্তার সচিব পদে পদোন্নতি ও পদায়ন

প্রশাসনের তিন কর্মকর্তার সচিব পদে পদোন্নতি ও পদায়ন

জাতীয়, প্রচ্ছদ, প্রশাসন
  ঢাকা : বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে প্রশাসনের তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর জনপ্রশাসনের অতিরিক্ত সচিব এ এন এম বজলুর রশীদকে স্বাস্থ্যসেবা বিভাগে পদায়ন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে সচিব পদে পদোন্নতি দিয়ে সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করে সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসনে সংযুক্ত করা হয়েছে। হামিম-০২/ডিএসই-৯...
তিন জেলার জেলা প্রশাসক প্রত্যাহার

তিন জেলার জেলা প্রশাসক প্রত্যাহার

প্রচ্ছদ, প্রশাসন
ঢাকা : মঙ্গলবার (১৮ আগস্ট) প্রজ্ঞাপন জারি করে দেশের তিন জেলার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনকে নিজ নিজ পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করে প্রত্যাহারকৃতদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। হামিম-১৯/ডিএসই-৮...