Tuesday, September 15

Tag: পররাষ্ট্র মন্ত্রণালয়

সব সময় ভারতের কথাই ভাবলে চলবে না, নিজের দেশের কথাও ভাবুন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১

সব সময় ভারতের কথাই ভাবলে চলবে না, নিজের দেশের কথাও ভাবুন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় সরকার। এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হলে তা বহুপক্ষীয় সফরের অংশ না হয়ে দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ককে গত ১৫ বছরের ধারাবাহিকতা থেকে বের করে নতুন একটি ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার। এ জন্য দুই দেশের মধ্যে সরাসরি দ্বিপক্ষীয় যোগাযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত ১০১টি চুক্তি পুনর্নিরীক্ষণের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে এসব চুক্তি যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি চিফ হুইপের আওতাধীন হওয়ায় এ বিষয়ে বিস্তারিত তথ্য তার কাছ থেকেই পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্...