রোম থেকে একই পরিবারের নিহত তিন বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে
নোয়াখালী : ইতালির রাজধানী রোমে দুর্বৃত্ত কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব শাহাদতের ধারালো অস্ত্রের আঘাতে নিহত একই পরিবারের তিন বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে।
শুক্রবার সকাল ৯টার দিকে লাশবাহী একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পৈতৃক বাড়িতে নেওয়া হয়।
নিহতরা হলেন—চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৪৪), তার স্ত্রী মমতাজ বেগম আরজু (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যাশিশু অরোরা ইসলাম আরিশা।
একই ঘটনায় গুরুতর আহত হয়ে বেঁচে যাওয়া নিহত দম্পতির একমাত্র ছেলে অয়ন বাবা, মা ও ছোট বোনের মরদেহ নিয়ে দেশে ফিরেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে স্বজনরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশ গ্রহণ ...
