Tuesday, September 15

Tag: নারী স্বাধীনতা

নগ্নতা কি নারীর অধিকার, নাকি বাণিজ্যিক চক্রান্ত ?

নগ্নতা কি নারীর অধিকার, নাকি বাণিজ্যিক চক্রান্ত ?

প্রচ্ছদ, সম্পাদকীয়
নগ্নতা কখনোই কোনো নারীর অধিকার হতে পারে না। একজন প্রাপ্তবয়স্ক নারী নিজের ইচ্ছায় কী পরবেন বা কীভাবে নিজেকে উপস্থাপন করবেন - সেটি অবশ্যই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু সেই ব্যক্তিগত সিদ্ধান্তকে যখন পরিকল্পিতভাবে ‘নারীর অধিকার’, ‘মুক্তি’, ‘স্বাধীনতা’ কিংবা ‘সেলিব্রিটি সংস্কৃতি’র নামে কখনও নগ্ন বা কখনও অর্ধনগ্ন করে প্রচার ও বাজারজাত করা হয়, তখন প্রশ্ন উঠবেই - এই প্রচারের উদ্দেশ্য কি এবং সুবিধাভোগী কারা? বিষয়টি নিয়ে লিখেছেন রেজাউল করিম  পর্যবেক্ষণে দেখা যায় নারীর নগ্নতা ও অর্ধনগ্নতাকে কেন্দ্র করে একটি বিশেষ ধরনের বাণিজ্যিক ও মিডিয়া-চক্র গড়ে উঠেছে। এই চক্র নারীর শরীরকে বিনোদন, প্রচার, দর্শক আকর্ষণ এবং ব্যবসায়িক সাফল্যের উপকরণ হিসেবে ব্যবহার করে। নানা আয়োজন, প্রলোভন, প্রচার এবং মিডিয়া কাভারেজের মাধ্যমে একজন নারীকে ধীরে ধীরে এমন একটি অবস্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে তার শরীরই হয়ে ওঠে তার ‘ব্র্যা...