Monday, November 2

Tag: তুরস্ক

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি

প্রচ্ছদ, রাজনীতি
তুরস্ক : শুক্রবার (৯ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ ’ এ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশের চলমান সংস্কারপ্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং তুরস্ক ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে...
এরদোয়ান এবং জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী হেনড্রিক ভুস্টের বৈঠক

এরদোয়ান এবং জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী হেনড্রিক ভুস্টের বৈঠক

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আঙ্কারা : মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী হেনড্রিক ভুস্টের সঙ্গে বৈঠক করেছেন। ভুস্ট জার্মানির ক্ষমতাসীন খ্রিষ্টীয় গণতান্ত্রিক ইউনিয়ন (CDU)-এর একজন জ্যেষ্ঠ নেতা। সে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও আলোচনা আছে। আঙ্কারার প্রেসিডেন্ট কমপ্লেক্সে রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত বৈঠকটি প্রায় ৫০ মিনিট স্থায়ী হয়। জার্মানি ও তুরস্কের মধ্যে শ্রম অভিবাসন চুক্তির ৬৫তম বার্ষিকী উপলক্ষে তিন দিনের সফরে বর্তমানে তুরস্কে রয়েছেন ভুস্ট। তাঁর সফরসূচিতে আঙ্কারা ও ইস্তাম্বুলে অর্থনৈতিক ও ব্যবসায়িক বৈঠক অন্তর্ভুক্ত রয়েছে। জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এরদোয়ান ও ভুস্টের আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-তুরস্ক সম্পর্ক, ন্যাটো এবং আঞ্চলিক ভূরাজনৈ...
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে সৌদি আরবের জড়ানো উচিত নয় – তুরস্ক

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে সৌদি আরবের জড়ানো উচিত নয় – তুরস্ক

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের বিস্তার নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সৌদি আরবকে এই সংঘাতে জড়ানো উচিত নয়। তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভি-কে ফিদান বলেন, ইরান ও আমেরিকার চলমান সংঘাতের অংশ হিসেবে সৌদি আরবকে অন্তর্ভুক্ত করাকে আমরা মানবো না। সৌদি আরবকে এই সমীকরণের বাইরে রাখা উচিত, কারণ তারা নিজেরাও এতে জড়াতে চায় না। ইরান-সমর্থিত হুথিরা লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে বাব আল-মানদাব প্রণালি দিয়ে বের হওয়া সৌদি পতাকাবাহী তেলবাহী জাহাজে হামলা শুরু করার পর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধে সৌদি আরবও জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়েছে। একই সময়ে হুথিরা ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলকে কেন্দ্র করে হামলা চালাচ্ছে। শনিবার হুথিরা সৌদি আরবের অভ্যন্তরে অনেক গভীরে হামলা চালায়, যার মধ্যে প্রায় ৮০ লাখ মানুষের শহর ...