মেডিকেল কলেজ হাসপাতালের টয়লেটে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার
ঢাকা : সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝের ৪ নম্বর টয়লেট থেকে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
পরিচ্ছন্নতাকর্মী মাহমুদ শেখ বলেন, সকালে হাসপাতালের পুরাতন ভবনের নিচতলায় টয়লেট পরিষ্কার করতে যান তিনি। নিয়ম অনুযায়ী কক্ষগুলোর দরজায় নক করে ভেতরে থাকা ব্যক্তিদের বের হতে বলেন।
৪ নম্বর কক্ষের দরজায় নক করার পর দীর্ঘ সময়েও সাড়া না পাওয়ায় তার সন্দেহ হয়। পরে সহকর্মী রাসেল ও কামালের সহযোগিতায় দরজা খুলে ভেতরে ওই নারীকে রক্তাক্ত ও ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে ভাষ্য মাহমুদ শেখের।
তিনি বলেন, ঘটনাটি তারা আনসার সদস্য ও সর্দারকে জানানোর পর হাসপাতাল কর্তৃপক্ষ শাহবাগ থানায় খবর দেয়।
এদিনই ভোরে হাসপাতালের প্রশাসনিক ব্লকের কনফারেন্স রুমের দ্বিতীয় গেইটের সামনে থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হ...
