ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ টাকা লুটের ঘটনায় ৫ জন গ্রেপ্তার
ঢাকা : শুক্রবার রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন, রাজধানীর উত্তরা এলাকায় ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ টাকা লুটের ঘটনায় সন্দেহভাজন ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে চারটি পিস্তল, ২১ রাউন্ড গুলি ও নগদ ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত কমিশনার শফিকুল বলেন, ‘গ্রেপ্তার পাঁচজনই একটি ডাকাত চক্রের সদস্য। মামলার বিষয়ে বিস্তারিত তথ্য আগামীকাল সংবাদ সম্মেলনে জানানো হবে।’
গত ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর এলাকায় ক্রাউন প্লাজার সামনে ডাকাতির এ ঘটনা ঘটে। ঘটনার পর উত্তরার ডিএল ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আবদুল করিম বিমানবন্দর থানায় ৬-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন।
হামিম-১৫/ডিএসই-৮...
