আইপিইউ মহাসচিব আন্দা ফিলিপ ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ
সংসদ : আজ জাতীয় সংসদে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি'র সঙ্গে বাংলাদেশে সফররত ইন্টারন্যাশনাল পার্লামেন্টারী ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ (Anda Filip) সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সৌহার্দপূর্ণ বৈঠকে আইপিইউ এর সেক্রেটারি জেনারেলের সাথে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো।
সাক্ষাৎকালে তারা জাতীয় সংসদকে আরও কার্যকর করে তোলা এবং সকল গুরুত্বপূর্ণ আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বিরোধীদলীয় নেতা এ সময় সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বিরোধী দলের ভূমিকা এবং সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনায় গুরুত্বপূর্ণ জাতীয় ...


