Thursday, September 3

Tag: জলবায়ু পরিবর্তন

বাংলাদেশে ব্রিটিশ সহায়তা বাজেটে ব্যাপক কাটছাঁট : বন্ধ হতে যাচ্ছে জলবায়ু প্রকল্প

বাংলাদেশে ব্রিটিশ সহায়তা বাজেটে ব্যাপক কাটছাঁট : বন্ধ হতে যাচ্ছে জলবায়ু প্রকল্প

জলবায়ু পরিবর্তন, প্রচ্ছদ
রেজাউল করিম : বৃটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টে প্রকাশিত নিক ফেরিসের এক প্রতিবেদন থেকে জানা যায়, বিদেশি সহায়তা কমানোর কারণে বাংলাদেশে ব্রিটিশ অর্থায়নে পরিচালিত একটি জলবায়ু প্রকল্প নির্ধারিত সময়ের দুই বছর আগেই বন্ধ করে দিতে হচ্ছে। এতে হাজার হাজার ঝুঁকিপূর্ণ মানুষ সহায়তা থেকে বঞ্চিত হবে এবং ইতোমধ্যে সম্পন্ন হওয়া কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO) বর্তমানে বিদেশি সহায়তা বাজেটে ব্যাপক কাটছাঁট করছে। এর ফলে যুক্তরাজ্যের বৈদেশিক সহায়তা বাজেট জাতীয় আয়ের (GNI) ০.৫ শতাংশ থেকে কমে ০.৩ শতাংশে নেমে আসবে। এতে বেশ কয়েকটি উন্নয়নশীল দেশের সঙ্গে যুক্তরাজ্যের সহায়তা সম্পর্ক প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই কাটছাঁটকে অনেকে "নৈতিক বিপর্যয়" হিসেবে অভিহিত করেছেন। বিশেষ করে জলবায়ু প্রকল্পে ব্রিটিশ সহায়তা কমানোর সিদ্ধান্ত ...