Tuesday, August 11

Tag: চোরাচালান

জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : মঙ্গলবার (১১ আগস্ট) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে গত জুলাইয়ে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ পণ্যের মধ্যে ছিল বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র, সোনা, পোশাক, প্রসাধনী ও বিভিন্ন পণ্য। তিনি জানান, জব্দ পণ্যের মধ্যে রয়েছে ৪ কেজি ২৫৪ গ্রাম সোনা, ২১৬ পিস ডায়মন্ডের নাকফুল, ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ১৩ হাজার ৬৩টি শাড়ি, ২ হাজার ৭১০টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৮ হাজার ৮৮৬টি তৈরি পোশাক এবং ৩ লাখ ২ হাজার ৩৯৪টি কসমেটিকস সামগ্রী। এছাড়া ৮ লাখ ৬৪ হাজার ৩৫৬ পিস আতশবাজি, ১ হাজার ৭৫১ ঘনফুট কাঠ, ২ লাখ ২১ হাজার ৯০ কেজি কয়লা, ৬ হাজার ৪৪৬ কেজি চা পাতা, ৬২৪টি মোবাইল ফোন, ৪ হাজার ৩৬০টি মোবাইল ডিসপ্লে ও ৩৬ হাজার ১৭০টি মো...