জার্মানির স্যাক্সনি-আনহাল্টে উগ্র ডানপন্থীদের বড় জয়
আন্তর্জাতিক ডেস্ক : উগ্র ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি - এএফডি জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে গেছে। প্রাথমিক ফল অনুযায়ী দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট পেতে যাচ্ছে - যা দ্বিতীয় অবস্থানে থাকা রক্ষণশীল সিডিইউ'র প্রায় ১৭ শতাংশের দ্বিগুণেরও বেশি।
এএফডি'র রাজ্যপ্রধান প্রার্থী উলরিশ সিগমুন্ড ফলাফলকে ‘অসাধারণ’ বলে অভিহিত করে বলেছেন, তারা যত দ্রুত সম্ভব সরকার পরিচালনা শুরু করতে চান। তবে এএফডি এখনো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ৮৩ আসনের রাজ্য পার্লামেন্টে দলটি বর্তমানে ৩৯টি আসন পেতে যাচ্ছে; সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪২টি। ফলে অন্য কোনো দলের সমর্থন ছাড়া সরকার গঠন করা তাদের পক্ষে সম্ভব নয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির কোনো রাজ্যে এখনো কোনো উগ্র ডানপন্থী দল সরকার গঠন করতে পারেনি। এএফডি'র রাজ্য শাখাকে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘ডানপন্থী উগ্...
