রাশিয়া ও উত্তর কোরিয়া সীমান্তে প্রথম সড়ক সেতু উদ্বোধন
আন্তর্জাতিক ডেস্ক : সোমবার রাশিয়া ও উত্তর কোরিয়া তাদের অভিন্ন সীমান্তে প্রথম সড়ক সেতু উদ্বোধন করেছে। রুশ কর্মকর্তারা এই উদ্যোগকে দুই দেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
তুমেন নদীর ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১ কিলোমিটার (০.৬ মাইল)। এতে দুই লেনে প্রতিদিন সর্বোচ্চ ৩০০টি যানবাহন চলাচল করতে পারবে বলে রুশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে।
ভিডিও সংযোগের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেন, "আমি নিশ্চিত যে সীমান্তবর্তী অঞ্চলে পরিবহন অবকাঠামোর সম্প্রসারণ রাশিয়া ও গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক, প্রযুক্তিগত, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সহযোগিতার আরও বিকাশে শক্তিশালী গতি সঞ্চার করবে।"
সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক ও বিভিন্ন বিনিম...
