জর্জিয়া মেলোনি সরকার : ১,৪১৩ দিনের রেকর্ড
ডেস্ক-রিপোর্ট : প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার আগামী ৪ সেপ্টেম্বর ইতালির ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী ১,৪১৩ দিনের সরকার হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে।
১৯৪৬ সালের পর ইতালির ৬৮তম এবং প্রজাতান্ত্রিক যুগে দেশটির ৩১তম প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার।
১৯৪৬ সালের জুলাইয়ে আলচিদে দে গাসপেরির সরকার গঠনের পর থেকে ২০২৬ সালে মেলোনির রেকর্ড পর্যন্ত ৮০ বছরে, প্রতিটি সরকারের গড় স্থায়িত্ব প্রায় ১৪ মাস।
সবচেয়ে স্বল্পস্থায়ী সরকার ছিল আমিন্তোরে ফানফানির প্রথম সরকার, যা ১৯৫৪ সালে মাত্র ২২ দিন স্থায়ী হয়েছিল।
মেলোনির আগে মাত্র চারটি সরকার ১,০০০ দিনের বেশি স্থায়ী হয়েছিল:
সিলভিও বেরলুসকোনির দ্বিতীয় সরকার — ১,৪১২ দিন (২০০১–২০০৫)
সিলভিও বেরলুসকোনির চতুর্থ সরকার — ১,২৮৭ দিন (২০০৮–২০১১)
বেত্তিনো ক্রাক্সির সরকার — ১,০৯৩ দিন (১৯৮৩–১৯৮৬)
মাত্তেও রেনজির সরকার — ১,০২৪ দিন (২০১৪–২০১৬)...
