লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী না !
রেজাউল করিম : জবাবদিহিতা এড়ানো, আমলাতান্ত্রিক জটিলতা এবং মূলধনের ঘাটতি না থাকাই লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী না হওয়ার অন্যতম কারন হিসাবে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান আবু আহমেদ এ প্রসংগে বলেন, লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই পুঁজিবাজারে তালিকাভুক্ত করা উচিত। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হওয়ার আতংক মূলত তাদের তালিকাভুক্তিতে নিরুৎসাহের প্রধান কারণ মনে করেন অধ্যাপক আবু আহমেদ।
তিনি বলেন, ‘অতীতেও লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে আনার পরিকল্পনা করা হলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকারও বিষয়টি নিয়ে উদ্যোগ নেয়। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানও লাভজনক সরকারি কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার বিষয়ে ...
