বিএনপি সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতা বিরোধীদের অভিন্ন প্লাটফর্ম
ওবায়দুল কাদের ( ফাইল ফটো )
শুক্রবার (৭ অক্টোবর) তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপিকে সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতা বিরোধীদের অভিন্ন প্লাটফর্ম বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি এদেশের জন্য রক্ত দেয়নি বরং তারা মানুষের রক্ত নিয়েছে, শোষণ করেছে। তাদের হাতে এদেশ নিরাপদ নয়, দেশের মানুষকে মুক্ত করার নামে তারা শৃঙ্খল পরানোর ষড়যন্ত্রে লিপ্ত।
হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর রক্তে রঞ্জিত বিএনপির হাত—এমন মন্তব্য করে তিনি আরও বলেন, বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্র আর স্বাধীনতার শত্রুদের নিয়ে নাকি তারা দেশ উদ্ধার করবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে বিএনপি দেশ ধ্বংসের এজেন্ডা নিয়ে এসেছে, তারা সকল পরাজিত অপশক্তি নিয়ে মাঠে নেমেছে। কিন্তু দেশপ্রেমিক জনগণ আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ...









