Wednesday, September 16

প্রচ্ছদ

মাত্র কয়েকদিনে ৬১৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ডিম সিন্ডিকেট

প্রচ্ছদ
অস্থির ডিম, মুরগির বাজার, তবুও ভালো নেই খামারি" শনিবার প্রেসক্লাবে "অস্থির ডিম, মুরগির বাজার, তবুও ভালো নেই খামারি" শীর্ষক এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের নেতারা বলেছেন, "গত ১৫ দিনে ডিম ও মুরগির বাজারে অস্থিরতা সৃষ্টি করে পোল্ট্রি খাতের সঙ্গে জড়িত কয়েকটি কোম্পানি অতিরিক্ত ৬১৮ কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে"। তারা বলেন, প্রান্তিক পোল্ট্রি খামারিদের জিম্মি করে, তাদের ওপর সব দোষ চাপিয়ে দিয়ে দেশের হাতে গোনা ১০-১২টি পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত কোম্পানি নিজেরা সিন্ডিকেট করে প্রতিটি ডিমে আড়াই থেকে তিন টাকা বাড়িয়ে গত ১৫ দিনে অতিরিক্ত মুনাফা করেছে ১১২ কোটি ৫০ লাখ টাকা। মুরগির বাচ্চাতে ২৩৪ কোটি টাকা এবং ব্রয়লার মুরগিতে বাজার থেকে তুলে নিয়েছে ২৭২ কোটি টাকা। বাংলাদেশ পোল্টি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, প্রান্তিক খামারিরা ন্যায্য মূল্য না প...
সফরে তিস্তা চুক্তি না হলেও ভারত শেখ হাসিনাকে খালি হাতে ফেরাবে না

সফরে তিস্তা চুক্তি না হলেও ভারত শেখ হাসিনাকে খালি হাতে ফেরাবে না

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
রাষ্ট্রীয় সফরে দিল্লিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছে জাতীয় নির্বাচন। এসময় প্রায় তিন বছর পর রাষ্ট্রীয় সফরে আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই সফরেও যে বহু প্রতীক্ষিত তিস্তা চুক্তি দিনের আলো দেখছে না, তা স্পষ্ট। দুই পক্ষের শীর্ষ কর্মকর্তারাই একান্ত আলোচনায় স্বীকার করেছেন, তিস্তা চুক্তির জট এই সফরেই খুলে যাবে এতটা আশা করা উচিত হবে না। তাই বলে সফরের অর্জন কম হবে এটা ভাবারও কোনও কারণ নেই বলেও জানিয়েছেন তারা।  দিল্লিতে এক শীর্ষ সরকারি কর্মকর্তার কথায়, "মনে রাখতে হবে বাংলাদেশে আগামী নির্বাচনের আগে এটাই শেষবারের মতো প্রধানমন্ত্রীর ভারতে আসা। ফলে ভারত শেখ হাসিনাকে কিছুতেই খালি হাতে ফেরাবে না। আর পরিস্থিতি যদি সেরকমই হতো, তাহলে কিন্তু এই সফরটাই হতো না।" এই সফরকে ফলপ্রসূ করে তুলতে ভারত ও বাংলাদেশ; দুইপক্ষেই জোর কূটনৈতিক...
বাংলাদেশ দলের ‘টেকনিকাল কনসালটেন্ট’ শ্রীধরন শ্রীরাম

বাংলাদেশ দলের ‘টেকনিকাল কনসালটেন্ট’ শ্রীধরন শ্রীরাম

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
শ্রীধরন শ্রীরাম বিসিবি সভাপতি নাজমুল হাসান শুক্রবার দুপুরে জানিয়েছেন, বাংলাদেশ দলের ‘টেকনিকাল কনসালটেন্ট’ হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ও বিশ্ব ক্রিকেটের পরিচিত কোচ শ্রীধরন শ্রীরাম। “শ্রীরামকে আমরা শর্ট লিস্ট করেছিলাম, সে ওই লিস্টে ছিল। আামাদের এখানে ২১ তারিখ দুপুরবেলা আসার কথা তার। সে কোচ হিসেবে আসছে না, নিশ্চিতভাবেই প্রধান কোচ হিসেবে আসছে না। সে আসছে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকবে সে।” শ্রীরাম ২০০০ থেকে ২০০৪ সালের মধ্যে ভারতের পক্ষে ৮টি ওয়ানডে খেলেছেন, সবশেষটি ছিল বাংলাদেশেই। বাঁহাতি এই অলরাউন্ডারের রঞ্জি রেকর্ড অবশ্য দুর্দান্ত। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫২.৯৯ গড়ে তার রান ৯ হাজার ৫৩৯, বাঁহাতি স্পিনে উইকেট ৮৫টি। ২০১২ সালে খেলা ছাড়ার পর কোচ হিসেবে দ্রুতই নিজের জায়গা করে নেন বিশ্ব ক্রিকেটে। আইপিএলে বিভিন্ন দলে নানা ভূম...
পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত, সরকার বা আওয়ামীলীগের পক্ষে না

পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত, সরকার বা আওয়ামীলীগের পক্ষে না

জাতীয়, প্রচ্ছদ
জন্মাষ্টমী মিছিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ওবায়দুল কাদের ভারতের সাথে একাত্তরের রক্তের বন্ধনে আমরা আবদ্ধ। কিন্তু তাই বলে আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারত সরকারকে অনুরোধ করবো—এ ধরনের কোনও অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি এবং শেখ হাসিনার সরকারের পক্ষ থেকেও কাউকে এ ধরনের দায়িত্ব দেওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য প্রসংগে বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) চট্টগ্রামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’ শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমী মিছিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরও বলেন, আমাদের সমর্থন, ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। বাইরের কেউ আমাদের ক্ষমতা টিকিয়...
খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ সরকারের প্রশংসায় বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ সরকারের প্রশংসায় বিশ্বব্যাংক

জাতীয়, প্রচ্ছদ
বাংলাদেশ সুবিধাজনক জায়গায় আছে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাত মিলে দক্ষিণ এশিয়ায় গড় মূল্যস্ফীতি সাড়ে ১৫ শতাংশ হতে পারে। অন্যান্য দেশগুলো মূল্যস্ফীতির তোপের মুখে পড়লেও বাংলাদেশ সুবিধাজনক জায়গায় আছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সংস্থাটির প্রধান কার্যালয় খাদ্য নিরাপত্তা বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বাংলাদেশকে নিয়ে এই তথ্য দিয়েছে বিশ্বব্যাংক। এতে খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ সরকারের নেওয়া নানা পদক্ষেপের প্রশংসা করেছে আন্তর্জাতিক সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খাদ্য মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। তবে ২০২২ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ ও নেপালে বড় ধরনের খাদ্য ঘাটতি দেখা যায়নি। পাকিস্তানে সারের অভাব এবং তাপপ্রবাহের কারণে গম ও চালের উৎপাদন কম হয়েছে। ভুটান এবং শ্রীলঙ্কা অভ্যন্তরীণ খাদ্য সরবরাহে উল্লেখযোগ্য ঘাটতি অনুভব করছে। শ্রীলঙ্কায় সারের ঘাটতির কারণে...
শব্দের চেয়ে দশগুণ বেশি গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া

শব্দের চেয়ে দশগুণ বেশি গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া

আন্তর্জাতিক, প্রচ্ছদ
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনকারী তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 'কৌশলগত প্রতিরোধে বাড়তি পদক্ষেপ' হিসেবে কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনকারী তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান কালিনিনগ্রাদে চকালভস্ক বিমান ঘাঁটিতে পৌঁছেছে। এসব ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান সার্বক্ষণিক যুদ্ধকালীন কর্তব্য পালনে প্রস্তুত থাকবে। কৌশলগত অঞ্চল হিসেবে কালিনিনগ্রাদের গুরুত্ব অনেক বেশি। এই অঞ্চলে রাশিয়ার বাল্টিক বহরের সদর দফতর। তবে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে এর কোনও সীমানা নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে জার্মানির কাছ থেকে কালিনিনগ্রাদ দখল করে নেয় রাশিয়া। এই অঞ্চলটির সঙ্গে ইইউ এবং ন্যাটো সদস্য দেশ লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের সীমান্ত রয়েছে। ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সরবরাহের বিপরীতে কালিনিনগ্রাদে সামরিক শক্তি বাড়াচ্ছে রাশিয়া। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও সেখানে মোত...
নিজেদের সংখ্যালঘু মনে করবেন না, আপনারা এই দেশেরই নাগরিক – প্রধানমন্ত্রী

নিজেদের সংখ্যালঘু মনে করবেন না, আপনারা এই দেশেরই নাগরিক – প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও চট্টগ্রামের জে.এম. সেন হলের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই এখানে আমাদের সব ধর্মের মানুষ নিজেদের সমান অধিকার নিয়ে বসবাস করবে। এ দেশের মাটিতে সবার সমান অধিকার। আমারও যতটুকু অধিকার আপনাদের তো ততটুকু অধিকার রয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সনাতন হিন্দু সম্প্রদায়কে বলবো—আপনারা এ দেশের মানুষ। নিজেদের সংখ্যালঘু মনে না করে মনে করবেন আপনারা এই দেশেরই নাগরিক। তাই সমানভাবে নাগরিক অধিকার আপনারা ভোগ করবেন এবং আমরাও সেভাবে আপনাদের দেখতে চাই।’ শেখ হাসিনা আরও বলেন, আত্মবিশ্বাস নিয়ে যদি চলতে পারেন, তাহলে আর দুষ্টু লোকেরা কোনও ক্ষতি করতে পারবে না। আর দুষ্টু লোক সব ধর্মেই রয়েছে। কাজেই এই ঐক্য ও বিশ্বাস সবার মাঝে থাকতে হবে এবং সেটা নিয়ে...
সারের মজুত ২০ লাখ মেট্রিক টন

সারের মজুত ২০ লাখ মেট্রিক টন

জাতীয়, প্রচ্ছদ
সব রকমের সারের পর্যাপ্ত মজুত রয়েছে কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়েছে, দেশে চাহিদার বিপরীতে সব রকমের সারের পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমানে (১৮ আগস্ট পর্যন্ত) ইউরিয়া, টিএসপি, ডিএপি এবং এমওপি সারের মোট মজুতের পরিমাণ ২০ লাখ ৪৮ হাজার মেট্রিক টন। এরমধ্যে ইউরিয়া সারের মজুত ৬ লাখ ৪৫ হাজার মেট্রিক টন, টিএসপি ৩ লাখ ৯৪ হাজার টন, ডিএপি ৭ লাখ ৩৬ হাজার টন, এমওপি ২ লাখ ৭৩ হাজার টন। বিগত বছরের একই সময়ের তুলনায়ও সারের বর্তমান মজুত বেশি। বিগত বছরে এই সময়ে ইউরিয়া সারের মজুত ছিল ৬ লাখ ১৭ হাজার মেট্রিক টন, টিএসপি ছিল ২ লাখ ২৭ হাজার টন, ডিএপি ছিল ৫ লাখ ১৭ হাজার টন। কৃষি মন্ত্রণালয় আরও জানিয়েছে, সারের বর্তমান মজুতের বিপরীতে চলতি আগস্ট মাসে সারের চাহিদা—ইউরিয়া ২ লাখ ৫১ হাজার টন, টিএসপি ৪৭ হাজার টন, ডিএপি ৮১ হাজার টন, এমওপি ৫২ হাজার টন। কৃত্রিম...
সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি

সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি

জাতীয়, প্রচ্ছদ
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেশের চারটি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ আগস্ট) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ডেস্ক-রিপোর্ট/৩১/ডিএসই ...
ডলারের দামে কারসাজির অভিযোগে ৬ ব্যাংকের এমডিকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

ডলারের দামে কারসাজির অভিযোগে ৬ ব্যাংকের এমডিকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
অভিযুক্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক ডলারের দরে সংকটের মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানন, এর পেছনে 'কিছু কারসাজি' চিহ্নিত করেছে সরকার।ডলারের দরে সংকটের মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জান এরপরই ১৩৫টি মানি চেঞ্জারে অভিযান চালিয়ে ৪২টিতে অনিয়ম পাওয়ায় কারণ দর্শানোর (শো কজ) নোটিস দেওয়া হয়। এছাড়া পাঁচটি মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিতের কথা জানায় বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনের চেয়ে বেশি ডলার সংরক্ষণ করে দর বৃদ্ধির প্রমাণ পাওয়ায় ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণের নির্দেশ দেওয়ার পর এবার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বৃহস্পতিবার বলেছেন, ওই ছয় ব্যাংকে বুধবার তারা নোটিস পাঠিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র...