Thursday, September 17

প্রচ্ছদ

খাবার পানি কতক্ষণ ফোটালে জীবনুমুক্ত হয়?

প্রচ্ছদ, স্বাস্থ্য
ফোটানো পানি পান করুন খাবার পানি কতক্ষণ ধরে ফোটানো উচিত জানতে চাইলে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এনভাইরনমেন্টাল হেলথ ল্যাবরেটরির প্রধান ড. জাহিদ হায়াৎ মাহমুদ বলেন, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনের কথা যদি বলি, সেখানে ১ মিনিট ধরে রোলিং বয়েলিংয়ের কথা বলা হয়েছে।' বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নির্দেশনা হলো, পানিতে বলক এসে ফুটতে শুরু হওয়ার পর মাত্র ১ মিনিট জ্বালালেই পানিতে থাকা ভাইরাস, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া নিষ্ক্রিয় হয়। তবে, পানিতে থাকা লেড, ক্রোমিয়াম ও সিলিকনসহ অন্যান্য ভারী ধাতব (হেভি মেটাল) বস্তু দূর করার জন্য ৫ ঘণ্টা ধরে ফুটিয়ে পানি নিঃশেষ করে ফেললেও সেটা দূর হবে না। হেভি মেটালের বয়েলিং পয়েন্ট ১০০ ডিগ্রির বেশি। তবে, অধিকাংশ ক্ষেত্রে ১-৩ মিনিট রোলিং বয়েল করা হলে...
ক্যালিফোর্নিয়া উপকূলে  ভূমিকম্প

ক্যালিফোর্নিয়া উপকূলে ভূমিকম্প

আন্তর্জাতিক, প্রচ্ছদ
৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প স্থানীয় সময় রাত ২টা ৩৪ মিনিটে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়া উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরাত ছিল ১৬ দশমিক ১ কিলোমিটার। এটি ক্যালিফোর্নিয়ার হাম্বোল্ট কাউন্টি শহরে আঘাত হেনেছে। স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানা গেছে, ফার্ন্ডেল এলাকার অসংখ্য গ্যাস পাইপ ছিদ্র হয়েছে,বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং অন্তত একটি কাঠামোতে আগুন লেগেছে। ঈল নদীর উপর একটি সেতুতে এবং সড়কে ফাটলের খবর পাওয়া গেছে। টুইটার ব্যবহারকারী জিমি এলার বলেছেন, ‘ভূমিকম্পটি ছিল ভয়াবহ। এটি ১৫ থেকে ২০ সেকেন্ড স্থায়ী ছিল।’ আন্তর্জাতিক-ডেস্ক/৫৯/ডিএসই ...
জাপানকে উত্তর কোরিয়ার সতর্কবার্তা

জাপানকে উত্তর কোরিয়ার সতর্কবার্তা

অর্থ-বাণিজ্য, প্রচ্ছদ
জাপানকে উত্তর কোরিয়ার হুমকি জাপানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সতর্কবার্তা উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ-র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। কেসিএনএ-র প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের নতুন নিরাপত্তা কৌশলকে আঞ্চলিক নিরাপত্তা পরিবেশের মৌলিক পরিবর্তন হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। একইসঙ্গে দেশটি সতর্ক করেছে যে, জাপানের পদক্ষেপ কতটা ‘ভুল ও বিপজ্জনক’ অনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে সেটি দেখিয়ে দেবে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, টোকিওর নতুন নীতির ফলে এই অঞ্চলের নিরাপত্তা পরিবেশ মৌলিকভাবে বদলে গেছে। তাদের এমন পদক্ষেপ জাতিসংঘের সনদের লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তির জন্য একটি ‘গুরুতর চ্যালেঞ্জ’। এই কর্মকর্তা বলেন, আমরা আবারও স্...
আয়ুর্বেদিক খাদ্যাভাস গড়ে তোলার বিকল্প নেই

আয়ুর্বেদিক খাদ্যাভাস গড়ে তোলার বিকল্প নেই

জাতীয়, প্রচ্ছদ, স্বাস্থ্য
আদা দুই দশকেরও বেশি সময় ধরে আয়ুর্বেদিক সেবাদানকারী ভারতের বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠান ‘কৈরালি আয়ুর্বেদিক গ্রুপ’ এর গবেষক ডা. রাহুল ডোগরা বলেন, ‘দৈনন্দিন খাবারের তালিকায় এমন খাবার থাকা যা উচিত স্বাদের দিক দিয়ে মিষ্টি, টক, নোনতা, ঝাঁঝালো, ঝাল এবং কষপূর্ণ- এই ছয়টির অন্তত একটি। সঠিক খাবারে থাকে বিশুদ্ধতা যা শরীরকে সুস্থ রাখে, কর্মোদ্যমকে পুনরুজ্জীবিত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শারীরিক ও মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে এবং হজমশক্তি বাড়ায়।’ আদা: অনেকেই চায়ের সঙ্গে আদা খেয়ে থাকেন। বিভিন্ন উপকারী গুণাগুণের জন্য আদা সুপ্রসিদ্ধ। আদা একইসঙ্গে- পেটের প্রদাহরোধী, ক্ষুধাবর্ধক, গ্যাসরোধী এবং পেটের মেদ রোধকারী। ডা. ডোগরা বলেন, ‘আয়ুর্বেদিক শাস্ত্রে আদা বমি ভাব রোধ করতে ব্যবহৃত হয়। আদার শুকনো মূল কাজু বাদাম তেলের সঙ্গে মিশিয়ে মালিশ করলে হাড়ের জয়েন্টের ব্য...
পুলিশ সুপার পদমর্যাদার আরেক কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

পুলিশ সুপার পদমর্যাদার আরেক কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

জাতীয়, প্রচ্ছদ
বাংলাদেশ পুলিশ মঙ্গলবার (২০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই পুলিশ সুপার পদমর্যাদার আরেক কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। মো. মুনির হোসেন নামে ওই কর্মকর্তা সিআইডিতে কর্মরত ছিলেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিআইডিতে কর্মরত বিশেষ পুলিশ সুপার (এসপি) মো. মুনির হোসেনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী অবসর প্রদান করা হলো। রামিম-আহসান/১১/ডিএসই ...
পদ্মা ব্যাংকের লেনদেন সাময়িকভাবে বন্ধ

পদ্মা ব্যাংকের লেনদেন সাময়িকভাবে বন্ধ

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
পদ্মা ব্যাংক লিমিটেড মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে একটি সার্কুলার জারি করে জানানো হয়েছে, নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশন করার জন্য পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যাংকিং লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। আগামীকাল ২১ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১১.৫৫ টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে পদ্মা ব্যাংক লিমিটেডের আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন,১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জানানো হয়েছে। ডেস্ক-রিপোর্ট/৪৯/ডিএসই ...
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ ইনানের নাম ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস ছিলেন। অপরদিকে ইনান ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে গণভবনে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক থেকে বের হয়ে সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়েছে। ঢাবি ছাত্রলীগের সভাপতি হয়েছেন মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। অন্য দিকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি হয়...
শাম্মী আহমেদের বাসায় কুটনৈতিকদের সম্মানে নিয়মিত নৈশভোজ

শাম্মী আহমেদের বাসায় কুটনৈতিকদের সম্মানে নিয়মিত নৈশভোজ

জাতীয়, প্রচ্ছদ
ছবিটি শাম্মী আহমেদের ফেসবুক আইডি থেকে নেওয়া আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ ফেসবুকে নিজের আইডিতে অনেকগুলো ছবি শেয়ার করে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ারের সঙ্গে দেখা করে সর্বদাই আনন্দিত। বৈঠকে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের রাজনৈতিক বিষয়ক ও পাবলিক কূটনীতির প্রধান সাচা ব্লুমেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আবদুর রহমান এমপি।’ ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ারের সম্মানে সোমবার (১৯ ডিসেম্বর) রাতে শাম্মী আহমেদের গুলশানের বাসায় নৈশভোজের আয়োজন করা হয়। সূত্রে জানা গেছে, আয়োজনটি নৈশভোজ হলেও খোশগল্পের পাশাপাশি বাংলাদেশের বিদ্যমান রাজনীতির নানা বিষয় আলোচনায় উঠে আসে। দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেন দলটির নেতানেত্রীরা। অপরদিকে কূটন...
ব্যক্তিগত নিরাপত্তায় ঝুঁকি এবং বিআরটিএ’র জিম্মি দশা

ব্যক্তিগত নিরাপত্তায় ঝুঁকি এবং বিআরটিএ’র জিম্মি দশা

জাতীয়, প্রচ্ছদ
বিআরটিএ বিআরটিএ ইলেক্ট্রনিক চিপযুক্ত ডিজিটাল স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স চালু করে ২০১১ সালে। শুরুতে ড্রাইভিং স্মার্ড কার্ড ইস্যু ও নবায়নের কাজ দেওয়া হয় বেসরকারি সংস্থা টাইগার আইটিকে। কিন্তু প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে কালো তালিকাভুক্ত হওয়ায় বিআরটিএ এখন কাজ দিয়েছে ভারতীয় এক কোম্পানিকে। ড্রাইভিং লাইসেন্সের জন্য তোলা হচ্ছে ছবি, নেওয়া হচ্ছে আঙ্গুলের ছাপ। সেই সাথে দিতে হচ্ছে ঠিকানাসহ গ্রাহকের সকল তথ্য। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য এসব তথ্য সংরক্ষণ করছে মাদ্রাজ সিকিউরিজ অ্যান্ড প্রিন্টিং নামের ভারতীয় কোম্পানি। এতে ব্যক্তিগত নিরাপত্তায় ঝুঁকি আর বিআরটিএ'র জিম্মি দশার আশঙ্কা করছে বিশ্লেষকরা। বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেছেন, টাইগার আইটি নিষিদ্ধ হওয়ায় আমরা মাদ্রাজ সিকিউরিটিসকে দায়িত্ব দিয়েছি। তবে গ্রাহকের কো...
স্টেডিয়ামের টয়লেটে খাবার হোটেল – ভাড়া দৈনিক ৬ হাজার টাকা

স্টেডিয়ামের টয়লেটে খাবার হোটেল – ভাড়া দৈনিক ৬ হাজার টাকা

জাতীয়, প্রচ্ছদ
গণশৌচাগারের প্রবেশদ্বারে খাবার খাচ্ছে মানুষ জাতীয় ক্রীড়া পরিষদের বিরুদ্ধে বঙ্গবন্ধু স্টেডিয়ামের টয়লেটের মধ্যেই খাবার হোটেল বসানোর অভিযোগ উঠেছে। জানা গেছে হোটেলটি থেকে দৈনিক ৬ হাজার টাকা আদায় করে কর্মকর্তারা প্রতি মাসে ১ লক্ষ ৮০ হাজার টাকা ভাগ করে নেয়। বছরের পর বছর হোটেল চললেও ক্রীড়া পরিষদের শীর্ষ কর্মকর্তারা এব্যপারে কোন ব্যবস্থা নেয়নি। দেখা যায়, বঙ্গবন্ধু স্টেডিয়ামের দুই নম্বর গেটের কাছে গণশৌচাগারের প্রবেশদ্বারের পাশেই লাগোয়া চেয়ার টেবিলে খাবার খাচ্ছে মানুষ। আর এর মাঝেই রান্না হচ্ছে মাছ, ভাত, মাংস ও সবজি। টয়লেট সংলগ্ন দোকানের মালিকরা জানান, এই চাঁদার টাকা লাইনম্যানের মাধ্যমে পরিষদের বড় কর্তারা আদায় করেন। তাই বিষয়টি বারবার মিডিয়ায় আসার পরও হোটেলটি সরানো হয় না। টয়লেট ব্যবহারকারীরা জানিয়েছেন, টয়লেটের প্রবেশপথে হোটেল থাকা জঘন্য ও অরুচিকর। তবে বিষয়টি নিয়...