Wednesday, September 16

জাতীয়

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

জাতীয়, প্রচ্ছদ
  ঢাকা : আজ ১২ আগস্ট। ১৯৬৯ সালের এই দিনে  জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের। পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে আলোচনায় থাকলেও তিনি বরাবরই প্রচার থেকে নিজেকে দূরে রাখতেন। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যুক্ত থেকে ক্রিকেটকে রাজনীতির প্রভাবমুক্ত রেখে বিভিন্ন উন্নয়নে ভূমিকা রাখেন। আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান। তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন। ডেস্ক-রিপোর...
সন্ধ্যা থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে

সন্ধ্যা থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : গ্যাসের ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জনজীবনে তীব্র দুর্ভোগের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আশার বাণী শুনিয়েছেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বুধবার সন্ধ্যা থেকে পরিস্থিতির ‘কিছুটা উন্নতি হবে’ বলে জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, “আমরা একটা কৌশল নিয়েছি। সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে, ইনশাল্লাহ।” তিনি বলেন , দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও ‘পর্যাপ্ত গ্যাস দিতে না পারায়’ অনেক বিদ্যুৎকেন্দ্র চালানো যাচ্ছে না। তিনি আরো বলেন, “গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন, তাহলে বিদ্যুতের সংকট হবে। পাওয়ার প্ল্যান্টকে গ্যাস দিতে না পারলে বিদ্যুৎ উৎপাদন হবে না। কানিজ-১২/ডিএসই-৮...
কেউ দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে

কেউ দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে মঙ্গলবার জাতীয় সংসদে ব্রিফিংয়ে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন,"সংবিধানের ৭০ অনুচ্ছেদ যেহেতু সংশোধিত হয়নি, সুতরাং এটা রাষ্ট্রপতি নির্বাচনে কার্যকর হবে।” এর আগে সকাল ১১টায় জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা হয়, যেখানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। সভায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং হুইপদের মধ্যে মো. জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ, মো. আখতারুজ্জামান মিয়া ও এ. বি. এম আশরাফ উদ্দিন নিজান অংশগ্রহণ করেন। চিফ হুইপ ৭০ অনুচ্ছেদ তুলে ধরে বলেন, দলের সিদ্ধান্তের বাইরে এমপিরা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। কেউ দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। ক্ষমতাসীন বিএনপির পাশাপাশি ১১ দলীয় জোটেরও যেহেতু প্রার্থী থাকছ...
জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : মঙ্গলবার (১১ আগস্ট) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে গত জুলাইয়ে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ পণ্যের মধ্যে ছিল বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র, সোনা, পোশাক, প্রসাধনী ও বিভিন্ন পণ্য। তিনি জানান, জব্দ পণ্যের মধ্যে রয়েছে ৪ কেজি ২৫৪ গ্রাম সোনা, ২১৬ পিস ডায়মন্ডের নাকফুল, ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ১৩ হাজার ৬৩টি শাড়ি, ২ হাজার ৭১০টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৮ হাজার ৮৮৬টি তৈরি পোশাক এবং ৩ লাখ ২ হাজার ৩৯৪টি কসমেটিকস সামগ্রী। এছাড়া ৮ লাখ ৬৪ হাজার ৩৫৬ পিস আতশবাজি, ১ হাজার ৭৫১ ঘনফুট কাঠ, ২ লাখ ২১ হাজার ৯০ কেজি কয়লা, ৬ হাজার ৪৪৬ কেজি চা পাতা, ৬২৪টি মোবাইল ফোন, ৪ হাজার ৩৬০টি মোবাইল ডিসপ্লে ও ৩৬ হাজার ১৭০টি মো...
বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে – প্রধানমন্ত্রী

বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে – প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদল। অ্যামচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল সাক্ষাতে অংশ নেয়। প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, আজ সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠকে মার্কিন বিনিয়োগের বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয়। অ্যামচেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে স...
রিয়েল-টাইম লেনদেন পর্যবেক্ষণের আওতায় আনতে সরকারের নতুন উদ্যোগ

রিয়েল-টাইম লেনদেন পর্যবেক্ষণের আওতায় আনতে সরকারের নতুন উদ্যোগ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সরকার রিয়েল-টাইম লেনদেন পর্যবেক্ষণের আওতায় আনতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে। এই ব্যবস্থায় এআই ও মেশিন লার্নিং ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে ভুয়া সিম, প্রতারণামূলক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব, অর্থ পাচার এবং ডিজিটাল আর্থিক অপরাধ। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, এমএফএস ব্যবহার করে অপরাধ, অর্থ পাচার ও মাদক ঠেকাতেই সরকার এই সমন্বিত পরিকল্পনা গ্রহন করেছে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠালেই নজরদারির আওতায় আসবে কে টাকা পাঠালেন, কাকে পাঠালেন, কোথা থেকে পাঠালেন এবং লেনদেনের ধরন স্বাভাবিক কি না। এতে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং ও রিয়েল-টাইম লোকেশন তথ্য। পাশাপাশি সন্দেহজনক লেনদেন শনাক্তে তৈরি হবে রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থ...
স্থানীয় সরকারের ৫ স্তরের নির্বাচনের আচরণবিধি ইসির অনুমোদন

স্থানীয় সরকারের ৫ স্তরের নির্বাচনের আচরণবিধি ইসির অনুমোদন

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার বলেন, “স্থানীয় সরকারের ৫ স্তরের ( ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ ) নির্বাচনের আচরণবিধি ইসির অনুমোদন হয়েছে। মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিং হলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।” নতুন বিধিমালার খসড়ায় সংসদ নির্বাচনের মত স্থানীয় নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ রাখা হয়েছে। তবে ব্যানার, লিফলেট, ফেস্টুন এবং সীমিত সংখ্যায় বিলবোর্ড ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। বিলবোর্ডের সর্বোচ্চ আকার ১৬ ফুট বাই ৯ ফুট। ব্যানারের আকার সর্বোচ্চ ১০ ফুট বাই ৪ ফুট, লিফলেট বা হ্যান্ডবিল এ-ফোর আকারের এবং ফেস্টুনের আকার ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। প্রচারসামগ্রী সাদাকালো রাখার বিধানও রয়েছে। ফেস্টুন ও হ্যান্ডবিলে মুদ্রণের তারিখ না থাকা, পলিথিনের আবরণ ও পিভিসি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রচারসামগ্রীতে প্রার্থীর নিজের ...
মন্ত্রিসভার বৈঠকে “জাতীয় মানবাধিকার কমিশন আইন – ২০২৬”-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

মন্ত্রিসভার বৈঠকে “জাতীয় মানবাধিকার কমিশন আইন – ২০২৬”-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে "জাতীয় মানবাধিকার কমিশন আইন - ২০২৬"-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ খসড়া আইনটি প্রণয়ন করেছে। মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন ও নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন, সনদ ও চুক্তির প্রতি বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে নতুন আইনটি করা হচ্ছে। খসড়া আইনে কমিশনের কার্যপরিধি আরও সুস্পষ্ট করার পাশাপাশি অভিযোগ নেওয়ার ব্যবস্থা সহজ করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে কার্যকর তদন্ত ব্যবস্থা নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। তদন্ত চলাকালে ভুক্তভোগীর তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা বা সম্ভাব্য ক্ষতি রোধে কমিশনকে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে খসড়া আইনে। ফলে মানবাধিকার লঙ্ঘনের অভিযো...
প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন

প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আজ সোমবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। এ সময়, দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রামেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রাম তিনটি হলো— দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি। কানিজ-০৯/ডিএসই-৮...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সাক্ষাৎ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আজ সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রীর সাথে এটাই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, তারা আশা করছেন বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ভারত সরকার অনুধাবন করতে পেরেছে এবং বাংলাদেশ রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার মতো কিছু আর তারা করবে না। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়৷ বাংলাদেশ আশা করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।   অন্যদিকে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তার 'খুবই ভালো আলোচনা হয়েছে'। তারা এখন সামনের দিকে তাকাচ্ছেন। সচিবালয়ে এই বৈঠকের সময় সেখা...