Wednesday, September 16

জাতীয়

মানবাধিকার হাইকমিশনার মিশেল বাচেলেটের প্রস্তাব গ্রহনযোগ্য নয় – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মানবাধিকার হাইকমিশনার মিশেল বাচেলেটের প্রস্তাব গ্রহনযোগ্য নয় – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার মিশেল বাচেলেটের ঢাকা ত্যাগের ১২ দিন পর তার সফর নিয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, "যদি বিভাগগুলোর মধ্যে মেকানিজম না-ই থাকতো, তাহলে র‍্যাবের বের চার শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কেন গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত এক হাজারের বেশি পুলিশ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই বিভাগের অন্য কাউকে দিয়ে তদন্ত করাটা গ্রহণযোগ্য হবে না, এটির কোনও যুক্তি আমি দেখি না।" তিনি বলেন, ‘এর বাইরে যদি যান, আপনি কি ভাবছেন সুশীল সমাজকে দিয়ে তদন্ত করাবো? তাহলে তো তারা বলবে যে শাহরিয়ার আলমের নেতৃত্বে ওই খুনগুলো হয়েছে। তারা এ ধরনের রিপোর্ট লিখতে প্রস্তুত আছে।’ উল্লেখ্য যে গুম বিষয়ে তদন্তের জন্য স্বাধীন বিশেষায়িত মেকানিজম প্রত...
টপ ওর্ডারের চরম ব্যর্থতার পর মোসাদ্দেক দলের হাল ধরেছে

টপ ওর্ডারের চরম ব্যর্থতার পর মোসাদ্দেক দলের হাল ধরেছে

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
মোসাদ্দেকের অপরাজিত ৪৮ আজ (মঙ্গলবার) শারজা স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সাকিব-মুশফিকদের ব্যর্থতার পর মোসাদ্দেকের অপরাজিত ৪৮ রানে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান করেছে টাইগাররা। অধিনায়ক বদল হয়েছে, কোচ বদল হয়েছে, তবে টপ অর্ডারের ছবি বদলায়নি। এশিয়া কাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেও ব্যর্থ ওপরের দিকের ব্যাটাররা। দুই ওপেনার- নাঈম শেখ ও এনামুল হকের পর মুশফিকুর রহিমও যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। সাকিব গিয়েছেন, তবে ১১ করেছেন মাত্র। শুধু মোসাদ্দেক কঠিন সময়ে একপ্রান্ত আগলে রেখে অসাধারণ ব্যাট করেছেন। মাহমুদউল্লাহও কৃতিত্ব পাবেন। এই দুজনের জুটিতেই যা একটু ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মাহমুদউল্লাহ ২৫ রান ফিরলেও টিকে ছিলেন মোসাদ্দেক। যদিও একটুর জন্য হাফসেঞ্চুরি পূরণ করতে পারেননি। তিনি অপরাজিত থাকেন ৪৮ রানে। ৩১ বলের ইনিংসটি মোসাদ্দেক সাজান ৪ বাউন্ডারি ও...
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি বেনজীর আহমেদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি বেনজীর আহমেদ

জাতীয়, প্রচ্ছদ
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে সভাপতির ফাঁকা পদে দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সহ আরও পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি বেনজীর আহমেদ। সদস্যরা হলো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মো. ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান, নুর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর। পুনর্গঠিত অন্য সংসদীয় স্থায়ী কমিটিগুলো হচ্ছে- সংসদ কার্যউপদেষ্টা কমিটি, লাইব্রেরি কমিটি, পিটিশন কমিটি, কা...
সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের জামিন দিয়েছে আদালত

সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের জামিন দিয়েছে আদালত

জাতীয়, প্রচ্ছদ
ডেসটিনির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত ডেসটিনির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। তার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিলের পর বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মোঃ খুরশীদ আলম খান বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আদালতের আদেশের বিষয়টি দুদক-কে অবহিত করেছি। জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন বিষয়ে কমিশন থেকে সিদ্বান্ত এলে আমরা পদক্ষেপ নিব। দুদকের আইনজীবী বলেন, আদালত হারুন-অর-রশিদকে স্বাস্থ্যগত কারণে জামিন দিয়েছেন। হাইকোর্টে আনা আপিলের পেপারবুক প্রস্তুত করতেও আদেশ দিয়েছেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রব...
‘দ্য নিউজপেপার এমপ্লয়িজ আইন- ১৯৭৪’ অনুযায়ী গণমাধ্যমকর্মীরা ছিলো শ্রমিক !

‘দ্য নিউজপেপার এমপ্লয়িজ আইন- ১৯৭৪’ অনুযায়ী গণমাধ্যমকর্মীরা ছিলো শ্রমিক !

জাতীয়, প্রচ্ছদ
গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ পরীক্ষার জন্য ৬০ কার্যদিবসের সময় চাওয়া হয়েছে দ্য নিউজপেপার এমপ্লয়িজ (চাকরির শর্তাবলি)’ ১৯৭৪ আইনে সাংবাদিক, প্রেস শ্রমিক ও প্রেস কর্মচারীদের চাকরির শর্ত, আর্থিক বিষয় ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণ করা ছিল। সরকার ওই আইনকে রহিত করে সব শ্রমিকের জন্য ২০০৬ সালে ‘শ্রম আইন’ প্রণয়ন করে। যাতে সংবাদপত্রের সাংবাদিক, প্রেস শ্রমিক ও প্রেস কর্মচারীদের বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা হয়। মঙ্গলবার (৩০ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ পরীক্ষার জন্য ৬০ কার্যদিবসের সময় চান। আগে গণমাধ্যমকর্মীরা চলতেন ‘দ্য নিউজপেপার এমপ্লয়িজ (চাকরির শর্তাবলী) আইন- ১৯৭৪’ এর আওতায়। এর সঙ্গে শ্রম আইনের কিছু বিষয় সাংঘর্ষিক হচ্ছিল। পরে সাংবাদিকদেরকে শ্রম আইনের আওতায় নিয়...
লিটারে মাত্র ৫ টাকা কমানো জনগণের সঙ্গে সরকারের তামাশা

লিটারে মাত্র ৫ টাকা কমানো জনগণের সঙ্গে সরকারের তামাশা

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
মঙ্গলবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা সরকারের নিন্দা জানিয়ে বলেন, সরকার ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, পেট্রল, অকটেনের দাম ৪২ থেকে ৫১ শতাংশ বাড়িয়ে জনগণের তীব্র বিক্ষোভের মুখে মাত্র পাঁচ টাকা সমন্বয় করার ঘোষণা দিয়েছে। সরকারের এ ধরনের তামাশা, প্রতারণা জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝার চাইতেও নির্মম আঘাত। বাসদের এ নেতা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে এরই মধ্যে বাসভাড়াসহ সবকিছুর দাম বেড়েছে। লিটারে পাঁচ টাকা কমানোর ফলে বাসভাড়া, দ্রব্যমূল্যসহ সব প্রকার বর্ধিত মূল্য কতখানি কমবে সে সম্পর্কে সরকারের কোনো ঘোষণা নেই। এতে গুটিকয়েক ব্যবসায়ী ছাড়া সাধারণ মানুষের কোনো লাভ হবে না। সরকার আজ জনগণের আন্দোলনের চাপে নিজেকে রক্ষা করতে পাঁচ টাকা দাম কমানোর তামাশার নাটক হাজির করেছে। বিবৃতিতে মাসুদ র...
অনেক দয়া দেখানো হয়েছে, আর দয়া দেখানো সম্ভব নয় – প্রধানমন্ত্রী

অনেক দয়া দেখানো হয়েছে, আর দয়া দেখানো সম্ভব নয় – প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) মঙ্গলবার (৩০ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস স্মরণে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি নিয়ে বিএনপির আহ্লাদের শেষ নেই। প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি) নিজেদের স্বার্থে আন্দোলন করেন। খালেদা জিয়া অসুস্থ, বিদেশে পাঠাও। আহ্লাদের আর শেষ নেই। এতিমের অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত আসামি। কিন্তু সে বয়োজ্যেষ্ঠ, অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না। তাই আমি আমার ক্ষমতাবলে তাকে বাড়িতে থাকার অনুমতি দিয়েছি। এখন তিনি সাজুগুজু করে হাসপাতালে যান। আবার ডাক্তাররা রিপোর্ট দেন, তার অবস্থা খারাপ। লিভার পচে গেছে। কী খেলে লিভার পচে, সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না, সবাই জানে। শেখ হাসিনা বলেন, আমার কাছে কোন মুখে চায়? বার বার আমাকে হত্যার চেষ্টা ক...
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই নারী টেবিল টেনিস খেলোয়াড় নিষিদ্ধ

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই নারী টেবিল টেনিস খেলোয়াড় নিষিদ্ধ

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
খেলায় অংশ না নিয়ে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ টেবিল টেনিসের দুই নারী খেলোয়াড় সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ। টেবিল টেনিস খেলোয়াড় মৌ ও সোমা শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুজনকে ঘরোয়া ও আন্তর্জাতিক সকল ইভেন্টে নিষিদ্ধ করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে গত ৫ আগস্ট দুজনের দ্বৈত ও মিশ্র ইভেন্টে খেলা ছিল। তারা দুইজন না খেলে বাইরে ছিলেন। ফলে ম্যাচটি ওয়াকওভার হয়। পরে জানা যায়, গেমস ভিলেজ থেকে বেরিয়ে তারা লন্ডনে আত্মীয়ের বাসায় বেড়াতে যান।  দুজনের সঙ্গে অনেকবার যোগাযোগ করেও খবর নিতে পারেননি কর্মকর্তারা। ফেডারেশন তাদের কাছে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। কিন্তু ৭২ ঘণ্টা পরও তাদের থেকে কোনও উত্তর পাওয়া যায়নি। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শেষ পর্যন্ত তাদের নিষিদ্ধ করে ফেডারেশন। স্পোর্টস-ডেস্ক/৩৯/ডিএসই ...
নিবন্ধনের শর্ত মানে না  বেশির ভাগ বেসরকারি হাসপাতাল, নিবন্ধন নেই প্রায় ১৪ শতাংশের

নিবন্ধনের শর্ত মানে না বেশির ভাগ বেসরকারি হাসপাতাল, নিবন্ধন নেই প্রায় ১৪ শতাংশের

জাতীয়, প্রচ্ছদ
গবেষণা উপাত্ত তুলে ধরেন ডা. শামস এল আরেফিন সারাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের অবৈধ হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযানের মধ্যেই আইসিডিডিআরবি জানিয়েছে, দেশের ১৪ শতাংশ হাসপাতাল কখনোই নিবন্ধনের জন্য আবেদন করেনি। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে দিকে আইসিডিডিআর’বি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণা উপাত্ত তুলে ধরেন প্রতিষ্ঠানের ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ ডিভিশনের জ্যেষ্ঠ পরিচালক ডা. শামস এল আরেফিন। তিনি বলেন, দেশে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোতে বিভিন্ন সময় স্বাস্থ্য অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। এই বিষয়ে ইউএস-এইডের সহায়তায় আমরা দেশের ১০টি জেলার ২৯টি উপজেলায় একটি গবেষণা জরিপ পরিচালনা করি। যেই গবেষণায় স্থানীয় সিভিল সার্জনসহ কিছু বেসরকারি হাসপাতাল আমাদেরকে সহায়তা করেছে। গবেষণায় ১ হাজার ১৮৯টি বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে অ্যাসেসমেন্ট (মূল্যায়ন) করার জন্য সহযো...
আওয়ামী লীগ মুখে বলে একটা, কাজ করে  আরেকটা – মির্জা ফখরুল

আওয়ামী লীগ মুখে বলে একটা, কাজ করে আরেকটা – মির্জা ফখরুল

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, কাউকেই গ্রেপ্তার করা হবে না। বিরোধী দলের সবাইকে সভা-সমাবেশ করতে দেওয়া হবে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, উল্টা রূপ। আওয়ামী লীগ কথা বলবে একটা, কাজ করবে আরেকটা। এভাবেই তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। সোমবার (২৯ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কর্মসূচি আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা দেখে আওয়ামী লীগের যে সন্ত্রাসী চরিত্র, সেটা আরও একবার উদ্ভাসিত হয়েছে। আওয়ামী লীগের রক্তেই সন্ত্রাস রয়েছে। তারা রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। বলপ্রয়োগ ছাড়...