জঙ্গি সংগঠনের সাথে ছেলের জড়ানোর বিষয়টি জামায়াত আমির স্বীকার করেছেন – সিটিটিসি
সংবাদ সম্মেলনে সিটিটিসি
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান বলেন, "নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সঙ্গে ছেলে ডা. রাফাত সাদিক সাইফুল্লাহর জড়ানোর বিষয়টি জিজ্ঞাসাবাদে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান স্বীকার করেছেন"।
আসাদুজ্জামান দাবি করেছেন, ছেলে জঙ্গিবাদে জড়িয়েছেন সেটি জানতেন ডা. শফিকুর। এরপরও তিনি নীরব ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানাননি। নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সঙ্গে সংগঠন হিসেবে জামায়াতের সংশ্লিষ্টতা খুঁজতে ডা. শফিকুর রহমানকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
জামায়াতের আমিরের জঙ্গিবাদে সংশ্লিষ্টতার কোনো তথ্য-প্রমাণ পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাসবাদের সংজ্ঞা অনুযায়ী আপনার ছেলে জঙ...









