আন্দোলন বন্ধ করে নিজ নিজ কাজে মনোযোগী হোন – পিএসসি চেয়ারম্যান
পিএসসি'র চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ( সংগৃহিত )
বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বলেন, নন-ক্যাডারে নিয়োগের সুপারিশের জন্য পিএসসির সামনে যে আন্দোলন করা হচ্ছে তা অহেতুক ও ভিত্তিহীন। শুনেছি আন্দোলনকারীদের কেউ কেউ পিএসসির কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করছেন। আমি তাদের বলবো, আন্দোলন বন্ধ করে নিজ নিজ কাজে মনোযোগী হোন।’
তিনি আরো বলেন, ৪০তম বিসিএস পরীক্ষায় নন-ক্যাডারে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ দেওয়া হতে পারে। দ্রুত সময়ে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, পিএসসি বিধি মোতাবেক সব কাজ পরিচালনা করে। আন্দোলনের মুখে নিয়ম পরিবর্তন করা সম্ভব নয়। ২০১০ সালে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা প্রণয়ন করা হয়েছে। ২০১৪ সালে সেটি সংশোধন করা হয়। বর্তমানে সেটি কার্যকর করা হচ্ছে। দীর্ঘদিন আইন ব্যত্যয় কর...









