হরমুজে যুক্তরাষ্ট্রের আরো ২০ যুদ্ধজাহাজ
মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড - সেন্টকম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সহায়তা এবং তেহরানের বিরুদ্ধে অবরোধ জোরদারে হরমুজ প্রণালিতে ২০টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য একটাই, তেহরানকে আরো চাপে রাখা।
এদিকে আমেরিকা যতক্ষণ না তাদের আচরণ সংশোধন করবে, ততক্ষণ পর্যন্ত হরমুজ খোলা হবে না।
জাতীয় পরিষদের সচিব তথা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের কমান্ডার বাঘের জোলঘাদর শর্তের একটি তালিকা প্রকাশ করেছেন।
সেখানে বলা হয়েছে, আমেরিকা যদি ইরানের শর্তগুলো মানে তবেই হরমুজ খোলা হবে। শর্তগুলো হলো, আমেরিকাকে দ্রুত মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করতে হবে, তেহরানকে কোনো হুমকি দেওয়া যাবে না, ইরানের সহযোগীদের বিরুদ্ধেও যুদ্ধ বন্ধ করতে হবে। এ ছাড়া ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে, সরাতে হবে সেনাও। পাশাপাশি, ক্ষতিপূরণ দিতে হবে ইরানকে।
বিবৃতিতে আরো বলা হ...









