Tuesday, September 15

Author: Rezaul Karim

নাঃগন্জে মা-ছেলের গলাকাটা লাশ উদ্ধার

নাঃগন্জে মা-ছেলের গলাকাটা লাশ উদ্ধার

জাতীয়, প্রচ্ছদ
নিহত রাজিয়া সুলতানা কাকলী এবং তার ছেলে তালহা ইসলাম রোববার সকাল ৮টার দিকে নাঃগন্জের আড়াইহাজার উপজেলার গোপিনদি এলাকা থেকে এক নারী এবং তার ছেলের গলা কাটা লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক। নিহতরা হলেন- রাজিয়া সুলতানা কাকলী (৪২) এবং তার আট বছরের ছেলে তালহা ইসলাম। স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলেকে নিয়ে ছিল রাজিয়ার সংসার। স্থানীয়দের সূত্রে ওসি বলেন, রাতে মা ও ছেলে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সকালে প্রতিবেশীরা তাদের বাড়ির গেইট খোলা এবং ভেতর থেকে লাগানো তালা ভাঙা দেখতে পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীরা ওই বাড়িতে ঢোকেন এবং রাজিয়ার ঘরের মেঝেতে তার লাশ এবং পাশেই খাটের ওপর ছেলের গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ওসি আজিজুল বলেন, “ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক বিভাগের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে...
ফায়ার সার্ভিসের ৮ জন উপসহকারী পরিচালকের পদন্নোতি

ফায়ার সার্ভিসের ৮ জন উপসহকারী পরিচালকের পদন্নোতি

জাতীয়, প্রচ্ছদ
ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাজ পরানো অনুষ্ঠান সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৮ জন উপসহকারী পরিচালক।  রোববার( ৩ জুলাই)  সকালে ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন বাহিনীটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।  প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, ‘পদোন্নতি শুধু সম্মান, সুবিধা আর ক বৃদ্ধি করে না, এটির মাধ্যমে দায়িত্বও বৃদ্ধি পায়। আশা করি, সবাই তাদের নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ সততা ও স্বচ্ছতার সঙ্গে যথাযথভাবে পালন করবেন। ফায়ার সার্ভিসের মূল লক্ষ্য বাস্তবায়নে পদোন্নতিপ্রাপ্তরা সচেষ্ট হবেন।' পরে তিনি পরিচালক, প্রকল্প পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালককে সঙ্গে নিয়ে পদোন্নতিপ্রাপ্ত ...
৫১ বছরেও স্বীকৃতি পায়নি শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল সরদার – অর্ধাহারে অনাহারে বেঁচে আছে তার  পরিবার

৫১ বছরেও স্বীকৃতি পায়নি শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল সরদার – অর্ধাহারে অনাহারে বেঁচে আছে তার পরিবার

জাতীয়, প্রচ্ছদ, মুক্তমত
সাজিউদ্দিন কামাল মুক্তিযোদ্ধা আব্দুল সরদারের বয়োবৃদ্ধা স্ত্রী জোহুরা বেগম স্বাধীনতার ৫১ বছরেও স্বীকৃতি পায়নি ভারত থেকে ট্রেনিং নিয়ে দেশে ফেরার পথে পাক বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল সরদার। সেই বেদনা বয়ে বেড়াচ্ছেন তাঁর বিধবা বয়োবৃদ্ধা স্ত্রী জোহুরা বেগম। জোহুরা বেগমের করুণ আর্তি, জীবনের পড়ন্ত বেলায় স্বামীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেখে যেতে চাই। প্রতিবেদকের সাথে কান্নাজড়িত কন্ঠে জোহুরা বেগম বলছিলেন, ১৯৭১ সাল। চারিদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। সেদিন বসে থাকতে পারেননি সাতক্ষীরার তালা উপজেলার খলিল নগর ইউনিয়নের মহন্দীর নিভৃত পল্লীর মৃত কাতার আলী সরদার ও গুলজান বিবির ছেলে দেশপ্রেমিক আব্দুল সরদার। স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের সাথে ট্রেনিং নিতে চলে যান ভারতে। সেখান থেকে ট্রেনিং নিয়ে দেশে ফেরার পথে সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় পৌছালে পাকিস্তানী সেনারা অ...

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

প্রচ্ছদ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরিফ হোসেন নামে এক যুবক মারা গেছে রাজধানীর হাজারীবাগে একটি ভবনে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরিফ হোসেন (২৫) নামে এক যুবক মারা গেছেন।  শনিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাজারীবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ কমল বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আরিফ হোসেনের বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া থানার বাকলিয়া গ্রামে। তানভির/০৩/ডিএসই ...
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হয়ে আসছেন সুধাকর দালেলা

ঢাকায় ভারতীয় হাইকমিশনার হয়ে আসছেন সুধাকর দালেলা

জাতীয়, প্রচ্ছদ
সুধাকর দালেলা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হতে যাচ্ছেন। আর বাংলাদেশে তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে ভারতের বর্তমান ডেপুটি চিফ অব মিশন সুধাকর দালেলা। ভারতের সংবাদপত্র হিন্দুস্থান টাইমস শনিবার এই খবর দিয়েছে। ভারতের ফরেন সার্ভিসের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা দোরাইস্বামী উজবেকিস্তান এবং দক্ষিণ কোরিয়াতে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। ঢাকায় ভারতের নতুন হাইকমিশনারের দায়িত্ব নিতে যাওয়া সুধাকর ডালেলা ১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। এর আগে তিনি ইসরায়েল, ব্রাজিল ও সুইজারল্যান্ডেও কাজ করেছেন। এছাড়াও ঢাকায় ভারতীয় হাই কমিশনেও কাজ করেছেন সুধাকর। তখন তার দায়িত্ব ছিল দক্ষিণ এশিয়া, চীন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ভারতের স্বার্থ দেখা। ডেস্ক-রিপোর্ট/৩৬/ডিএসই ...
বিক্রির মৌসুমে মশলার পাইকারি বাজারে দর পতন – ক্রেতাও কম

বিক্রির মৌসুমে মশলার পাইকারি বাজারে দর পতন – ক্রেতাও কম

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
মশলার বাজার মসলা বিক্রির মৌসুম হিসেবে পরিচিত কোরবানি ঈদে মশলার চাহিদা কমেছে। যে কারনে ব্যাংক ঋণের বাড়তি সুদ এড়াতে আমদানি নির্ভর এই পণ্য কম দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন- এমনটাই জানিয়েছেন আমদানিকারকদের কয়েকজন। অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে গত কয়েকদিনে বিভিন্ন রকম মশলায় গড়ে প্রায় ২০০ টাকা পর্যন্ত দাম কমেছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজারে পর্যাপ্ত মালামাল থাকলেও চাহিদা কম। ক্রেতা কম থাকার পেছনে মানুষের আর্থিক অবস্থা এবং সিলেটসহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতিকে কারণ তুলে ধরেন মসলা আমদানিকারক সমিতির জ্যেষ্ঠ সহ সভাপতি অমর কান্তি দাশ। সবচেয়ে বেশি কমেছে এলাচের দাম। ব্যবসায়ীরা জানান, পাইকারিতে এলাচের কেজি এখন সর্বোচ্চ এক হাজার ২৫০ টাকা, যা গত মাসে ছিল এক হাজার ৪৬০ টাকা। এ বাজারে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৩৭৫ থেকে ৩৮০ টাকায়, মে মাসে দর ছিল ৩৯৪। এক মা...
আল্লাহর ওয়াস্তে আমাকে ও আমার পরিবারকে ক্ষমা করবেন – শামীম ওসমান

আল্লাহর ওয়াস্তে আমাকে ও আমার পরিবারকে ক্ষমা করবেন – শামীম ওসমান

জাতীয়, প্রচ্ছদ
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ‘আমি একটা মানুষ, শয়তানও না ফেরেশতাও না। আর মানুষ মাত্রই ভুল করে। সে কারণে হজে যাওয়ার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহর ওয়াস্তে আমাকে ও আমার পরিবারকে ক্ষমা করবেন এবং দোয়া করবেন যাতে, সহীহভাবে আল্লাহকে খুশি করে হজ করতে পারি। এবং সারা বিশ্বের মুসলিম মুমিনাত ও সাধারণ মানুষের জন্য দোয়া করতে পারি। বিশেষ করে আমার নারায়ণগঞ্জবাসীর জন্য যেন মন-প্রাণ ভরে দোয়া করতে পারি।’ কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেন, আমার পুরো পরিবার নিয়ে হজে যাচ্ছি। এজন্য আপনাদের সবার কাছে দোয়া চাই। প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে আমি গত ৪২ বছর ধরে খুব কাছ থেকে দেখেছি। এরকম আল্লাহ ওয়ালা মানুষ আমি খুব কম দেখেছি। তিনি এখন আওয়ামী লীগের সম্পদ না, তিনি দেশের সম্প...
গণমাধ্যমকর্মীদের জনস্বার্থমূলক কাজে অনুপ্রাণিত করতে বিজেসি’র এওয়ার্ড

গণমাধ্যমকর্মীদের জনস্বার্থমূলক কাজে অনুপ্রাণিত করতে বিজেসি’র এওয়ার্ড

জাতীয়, প্রচ্ছদ
বিজেসি'র আয়োজনে ‘তৃতীয় সম্প্রচার সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলা একাডেমিতে আয়োজিত ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) আয়োজনে ‘তৃতীয় সম্প্রচার সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তথ্য প্রবাহের অবাধ ও সুবর্ণ সময় অতিক্রম করছে বাংলাদেশ। গণমাধ্যমের কার্যপরিধি এখন অনেক বিস্তৃত। দৈনন্দিন জীবনের সঙ্গে গণমাধ্যম অঙ্গাঙ্গিভাবে জড়িত। ডিজিটাল সুবিধা ও ইন্টারনেটের অবাধ প্রসারের কারণে সংবাদ জগতের সাথে সার্বক্ষণিক যুক্ত থাকা হচ্ছে।’ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার আরও বলেন, ‘ব্রডকাস্ট তথা সম্প্রচারের বিশাল কর্মযজ্ঞকে সামনে রেখে জার্নালিস্ট সেন্টার ট্রাস্টি বোর্ডও গঠিত হয়েছে, যা গণমাধ্যমের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাং...
বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

জাতীয়, প্রচ্ছদ
বাসের ধাক্কায় জাহাঙ্গীর মাতব্বর নামে এক যুবকের মৃত্যু হয়েছে বায়তুল মোকাররম মসজিদের ১ নাম্বার গেইটের সামনে বাসের ধাক্কায় মো. জাহাঙ্গীর মাতব্বর (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মামা মো. মুহিদুল ইসলাম বলেন, জাহাঙ্গীর বিদেশ যাওয়ার চেষ্টা করছিলো। মেডিক্যাল করার উদ্দেশ্যে ফকিরাপুল পানির ট্যাংক এলাকায় যাচ্ছিলো। আজ (শনিবার) সকাল সাড়ে ৮টার সময় বায়তুল মোকাররম মসজিদের ১ নম্বর গেটের সামনের রাস্তা পার হচ্ছিলো। এ সময় তানজিল পরিবহনের একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় জাহাঙ্গীরকে ধাক্কা দেয়। এতে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  পুলিশ বাসটি জব্দ করেছে।  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। রবি/০৩/ডিএসই ...
ইউনিয়ন ব্যাংকের ৯৫ শতাংশই খেলাপিযোগ্য ঋণ

ইউনিয়ন ব্যাংকের ৯৫ শতাংশই খেলাপিযোগ্য ঋণ

অর্থ-বাণিজ্য, প্রচ্ছদ
ইউনিয়ন ব্যাংক ইউনিয়ন ব্যাংকের বিতরণ করা ঋণের প্রায় সাড়ে ১৮ হাজার কোটি টাকা বা ৯৫ শতাংশই খেলাপিযোগ্য বলে বাংলাদেশ ব্যাংকের নিয়মিত পরিদর্শনে বেরিয়ে এসেছে বলে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, শরীয়াহভিত্তিক নতুন ব্যাংকটিতে বাংলাদেশ ব্যাংকের নিয়মিত অনুসন্ধানে পাওয়া তথ্যাদি ‘মনিটরিংয়ের’ মধ্যে রয়েছে জানিয়ে গভর্নর বলেন, “সমস্যা হয়েছে, যেখানে যে সমস্যা হবে, আমরা দেখব, আমরাই সমাধান বের করবো, আমরাই উদ্ধার করবো।’’ তাসবিরুল/০৮/ডিএসই ...