
সংসদ : মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি মোঃ শাহজাহান এমপি’র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকের শুরুতে স্হায়ী কমিটির সকল সদস্যবৃন্দের সাথে মন্ত্রণালয়,বিভাগ ও দপ্তরসমুহের কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্বের পর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর অধীনস্থ অধিদপ্তর এবং সংস্থাসমূহের সার্বিক কার্যক্রম স্থায়ী কমিটির সদস্যদের সামনে উপস্থাপন করা হয়।
কমিটির সভাপতি তাঁর স্বাগত বক্তব্যে প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও স্হায়ী কমিটিকে সহযোগিতার ভিত্তিতে একসাথে কাজ করার আহবান জানান।
বৈঠকে জানানো হয়, ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ পাইলটিং হিসেবে শুরু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির (ফ্ল্যাগশিপ প্রোগ্রাম) আওতায় এ পর্যন্ত ৫২ টি জেলার ৫৪ টি উপজেলার ৫৬ টি ওয়ার্ডে কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন,সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, সরওয়ার জামাল নিজাম, এমপি, মোহাম্মদ সালমান ওমর,এমপি, আরিফা সুলতানা,এমপি, নিপুন রায় চৌধুরী,এমপি ও মোঃ মজিবুর রহমান,এমপি অংশগ্রহণ করেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
রেজা-২৯/ডিএসই-৯
