Thursday, September 3

আইপিইউ সেক্রেটারি জেনারেল ঢাকায়

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ঢাকায় – ছবি : জাতীয় সংসদ

ঢাকা : রোববার (৩০ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ।

তিনি বিমানবন্দরে পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে অভ্যর্থনা জানান।

সফরকালে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সাথে আইপিইউ’র সহযোগিতা জোরদার এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

আগামী ২ সেপ্টেম্বর তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

হামিম-৩১/ডিএসই-৮