Wednesday, August 12

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের নতুন এমডি কাখাবের বেনিদজে

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

ঢাকা : ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। ২০২৬ সালের ১ মে থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। তিনি মনিশা আব্রাহামের স্থলাভিষিক্ত হয়েছেন। বিএটি বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনিশা আব্রাহামের নেতৃত্বে বিএটি বাংলাদেশ শক্তিশালী ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে। তার স্থলাভিষিক্ত হয়ে কাখাবের বেনিদজে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন।
বাংলাদেশে যোগ দেওয়ার আগে তিনি বিএটি সুইজারল্যান্ড এবং বিএটি অস্ট্রিয়া ক্লাস্টারের জেনারেল ম্যানেজার ছিলেন। ব্যবসায়িক পুনর্গঠন, টেকসই প্রবৃদ্ধি, পণ্য পোর্টফোলিও উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে তার নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে।

ডেস্ক-রিপোর্ট-০৫/ডিএসই-৮